Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Sep 9, 2014 in গর্ভবতী মা |

সদ্য মা হওয়া এবং চুল পড়ে যাওয়ার সমস্যা

সদ্য মা হওয়া এবং চুল পড়ে যাওয়ার সমস্যা

শিশুর জন্মদানের পর থেকেই মায়ের বিভিন্ন শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। বাড়তি ওজন, শরীরের বিভিন্ন সমস্যা, চুল পড়ে যাওয়া এসব সমস্যা অন্যতম। আজ তাই আমাদের কথা বলার বিষয় শিশুর জন্মের পর মায়ের চুল পড়ে যাওয়া নিয়ে। শিশুর জন্মের পর থেকেই একটু একটু করে মায়ের চুল পড়া শুরু হয়। আর এটা যখন চলতেই থাকে তখন তা মায়ের দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়ায়। প্রক্রিয়াটি স্বাভাবিক হলেও বেশ কিছু পন্থা রয়েছে যাতে আপনি এসব চুল পড়া সহনীয় পর্যায়ে রাখতে পারবেন। কি হতে পারে উপায়গুলো? চলুন জেনে নেওয়া যাকঃ

  • সর্বপ্রথম এবং প্রধান উপায় হলো শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেল পাচ্ছে কি না তা নিশ্চিত করা। এটি নতুন মায়েদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ন। প্রতিদিনের খাবারে ব্যালেন্স ডায়েট নিশ্চিত করুন।
  • শ্যাম্পু পরিবর্তন করতে হতে পারে এইস সময়ে। নিজের চাহিদা এবং চুলের পুষ্টির প্রয়োজন অনুযায়ী চুলের বিভিন্ন প্রসাধন পরিবর্তন করুন।
  • বো ড্রায়িং, অতিরিক্ত পরিমাণে চুল আচড়ানো এসব চুল পরার সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে। এসব যথাসম্ভব পরিহার করুন।
  • এসবের পরেও চুল পড়া না কমলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট বা পেশাদার হেয়ার এক্সপার্ট এর সাথে যোগাযোগ করুন এবং তাঁর পরামর্শ মতো কাজ করুন।

সবশেষে অনুরোধ থাকবে চুল পড়া বা অন্যান্য সমস্যা নিয়ে বেশি দুশ্চিন্তা না করে সন্তানের সাথে এই সময়টুকু উপভোগ করুন। ভাল থাকবেন।