শিশুর পেট ব্যাথার পেছনের কারণসমূহ
উফফ! পেট ব্যাথা!- সন্তানদের কাছ থেকে অসুখ-বিসুখ বিষয়ক সবচেয়ে বেশি বার মায়েদের শোনা শব্দগুলোর মধ্যে একটি হলো এটি। শিশুরা বেশ ছোটবেলা থেকেই বিভিন্ন কারণে পেট ব্যাথায় ভুগে থাকেন। কি কি সমস্যা থেকে শিশুরা এই সমস্যায় ভুগতে পারে? চলুন জেনে নেওয়া যাকঃ
- ছোট শিশুদের অনেক বেশি কান্না থেকে পেটে ব্যাথার সূত্রপাত হতে পারে। যখন শিশুরা কোন কারনে অনেক জোরে বেশ কিছুক্ষণ ধরে কাঁদতে থাকে তখন তাদের পেটে ব্যাথা হতে পারে। দুর্ভাগ্যবশত এই রকম কান্না বা কলিক এর কোন প্রতিকার নেই। শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে এটি কমে যেতে থাকে।
- কোষ্ঠকাঠিন্য শিশুদের জন্য পেট ব্যাথার বড় একটি কারন। এতে করে শিশুরা সঠকভাবে মলত্যাগ করতে পারে না এবং পেটে ব্যাথার সৃষ্টি হয়। শিশুর খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে তরল খাবার রাখা এই সমস্যার সমাধান হতে পারে।
- বমি করা ও শিশুর ডায়ারিয়ার সমস্যা থেকে শিশুরা অনেক সম্য পেট ব্যাথায় ভুগে থাকে। এতেও কোষ্ঠকাঠিন্যের মতো শিশুকে বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে হবে। এবং শিশু অতিরিক্ত পানিশূন্যতায় ভুগছে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- বিভিন্ন রকমের খাবারের প্রতি এলার্জি থেকে পেটে ব্যাথা হতে আরে। এই সমস্যা থেকে রেহাই পেতে বাবা-মা’কে বুঝতে হবে শিশুর কোন খাবারটিতে সমস্যা হচ্ছে। সেই অনুযায়ী খাবারটি বাদ দিতে হবে কিংবা বিকল্প বের করতে হবে।
- কোন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে অনেক সময় শিশুর পেট ব্যাথা হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ পরিবর্তন করতে হবে।


