Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jul 4, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, স্কুলের পথে, হাটি হাটি পা |

একা বাবা-মাঃ কি করে সামলাবেন সন্তানের সব দায়িত্ব?

একা বাবা-মাঃ কি করে সামলাবেন সন্তানের সব দায়িত্ব?

সন্তানকে ভালোভাবে মানুষ করা বাবা-মায়ের কাছে যেন এক পাহাড় সমান দায়িত্ব। বাবা-মায়ের পরস্পর সাহায্য সহযোগিতা ছাড়া এই দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়ে। আর যদি কোন কারণে বাবা কিংবা মা একলা হয়ে পড়েন তবে সেই পাহাড়সম দায়িত্বই বাবা কিংবা মায়ের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। ইংরেজিতে একলা বাবা কিংবা মা-কেই বলা হয় সিঙ্গেল পেরেন্ট (single parent)। আর এই সিঙ্গেল পেরেন্টের যাবতীয় দায়িত্ব কি করে একটু গুছিয়ে সামলাতে পারেন সে বিষয়ে কিছু পরামর্শ দিচ্ছি আজ।

১। নিজের খেয়াল রাখুন সবার আগে। সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ করতে আপনাকে হতে হবে শক্ত সামর্থ্য একজন মানুষ। আপনার যখন সব দায়িত্ব একাই সামলাতে হবে তবে আগে থেকেই গুছিয়ে সিদ্ধান্ত নিতে হবে। পাঁচ কথায় কান দিতে গেলেই সমস্যায় পড়বেন।

২। একটা কথা মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনিই একলা বাবা কিংবা মা নন। আপনার মতো এমন অনেকেই আছেন। তাই আপনার এমন সহযোদ্ধাদের খুঁজে বের করতে চেষ্টা করুন। এতে আপনি আলাদা একটা শক্তি পাবেন বেঁচে থাকার জন্য এবং অন্যের যুদ্ধের গল্প আপনাকে সহায়তা করতে পারবে। বিভিন্ন রকম সামাজিক ওয়েবসাইট, বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে আপনি আপনার এমন বন্ধুদের পেতে পারেন আর তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতাও পেতে পারেন।

৩। আপনার এই কাজে অনেকেই আপনাকে সাহায্য করতে আসবে। এসব শুভাকাঙ্ক্ষীদের সাহায্য না নিয়ে ভুল করবেন না। সবাইকে সাথে নিয়েই সন্তান মানুষ করার যুদ্ধে আপনাকে জিততে হবে।

৪। অতীতের সব দুঃস্মৃতি ভুলে সন্তানকে নিয়ে জীবনের সবকিছু নতুন করে গুছিয়ে নিতে শিখুন। প্রত্যেকের জীবনেই বিভিন্ন রকমের সমস্যা থাকে। এসব সমস্যার আঁচ থেকে আপনার সন্তানকে যতটা দূরে রাখা যায় ততই ভালো। কোন কিছুর জন্যই আফসোস না রেখে জীবনটাকে সহজ করতে চেষ্টা করুন।

৫। জীবনে বিভিন্ন সমস্যা আসতেই পারে। আর সেজন্য আগে থেকেই কিছুটা পরিকল্পনা করে রাখাই ভালো। কোন সমস্যা আসলে বাবা কিংবা মায়ের সাহায্য ছাড়া সন্তানের সাথে কি করে মোকাবেলা করতে পারেন সে ব্যাপারে প্ল্যান করে নিন। এছাড়া সন্তানের অসুস্থতা, নিজের অসুস্থতা কিংবা আচমকা বিপদ কি করে মোকাবেলা করবেন সে ব্যাপারেও একটি ইমার্জেন্সি লিস্ট তৈরি করে রাখুন।