শিশুদের সাথে নিয়ে ভ্রমণে মনে রাখার চার বিষয়
ঈদের ছুটি শুরু হয়ে গেছে। আর নিজের কাজের জায়গাতেও ছুটি মেলে এই সময়টাতে। তাই চার দেওয়ালের মধ্য থেকে কিছুটা রেহাই নিয়ে পরিবারের সাথে বেড়িয়ে আসতে পারে নিজের পছন্দমতো কোন জায়গায়।তা হতে পারে গ্রামের বাড়ি কিংবা কোন দর্শণীয় স্থান। কিন্তু শিশুদের সাথে নিয়ে বেড়াতে যেতে ভয় পাচ্ছেন? শিশুদের সাথে নিয়ে বেড়াতে যেতে কি কি বিষয় আপনার প্ল্যানিং এ রাখতে পারেন কিংবা আপনার জন্য সহায়ক হতে পারে সে বিষয়ে জেনে নিন আজঃ
১। কিছুটা সময় আপনার ব্যায় করতে হবে গবেষনার কাজে।কোন কোন স্থানে যাওয়া যেতে পারে, কি কি বিষয় আপনার পছন্দ এবং পরিবারের পছন্দ এবং কতদিন বা কতক্ষণ সময়ের জন্য যাচ্ছেন সবকিছু নিয়ে একটি ট্রাভেল প্ল্যান করতে পারেন। এবং অবশ্যই এই প্ল্যান এ আপনার সন্তান কতটা জার্নি করতে পারে, কতটা সমস্যা হতে পারে সবকিছু মাথায় রাখুন।
২। এরপর আসে বাজেট এর বিষয়টি। প্রাথমিক গবেষনাতেই মূলত বাজেট এর ব্যাপারটি চলে আসে। তবু একেবারে বিস্তারিতভাবে কি করবেন, কি করতে হবে,কোন খাতে কত খরচ করতে হবে সবকিছু নিয়ে বাজেট প্ল্যান রেডি করুন। যেহেতু শিশুরা সঙ্গে যাচ্ছে, আপনার সন্তানের জন্য কি পরিমাণ অতিরিক্ত বাজেট রাখতে হতে পারে তা মাথায় রাখুন।
৩। এরপর আসে প্যাকিং এর বিষয়টি। নিজের সবকিছু ঠিকঠাকভাবে নেওয়ার পাশাপাশি সন্তানের প্যাকিং এর দিকে দিন বাড়তি নজর। শীতের সময় গেলে তো শিশুর জন্য আলাদা গরম কাপড় নিতে একেবারেই ভুলবেন না। এছাড়া শিশুর জন্য প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় খাবারও নিয়ে নিতে পারেন সঙ্গে।
৪। ভ্রমণের পূর্বে শিশুকে ভালোভাবে খাইয়ে নিন যাতে করে ভ্রমণের সময় শিশুর কোন সমস্যা না হয়। ভ্রমণের সম শিশুর ক্ষুধা লাগলে তা অনেকসময় অনেক ঝামেলার কারণ হতে পারে। এছাড়া ভ্রমণের সময় পর্যাপ্ত শুকনো খাবার এবং খাবার সাথে নিয়ে নিতে পারেন।


