Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jun 13, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, স্কুলের পথে, হাটি হাটি পা |

কি করে বুঝবেন শিশুর ডাক্তার পরিবর্তন প্রয়োজন?

কি করে বুঝবেন শিশুর ডাক্তার পরিবর্তন প্রয়োজন?

যতই সাবধান থাকুক বাবা মা, প্রকৃতির বিচিত্র সব খেয়াল কিংবা ভুলবশত কোন অসাবধানতার কারণে শিশুর এমন সব সমস্যা দেখা দিতে পারে যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক হয়ে পড়ে। কিন্তু এমন অনেক মুহূর্ত দেখা যায় যখন রক্ষকই হয়ে উঠে ভক্ষক। দুঃখজনক হলেও একথা সত্য আমাদের সমাজে এমন অনেক চিকিৎসক রয়েছেন যারা রোগীর সমস্যার চেয়ে অন্য সবকিছুই বড় করে দেখেন। কিন্তু শিশুর ব্যাপারে কোন অসাবধানতা নয়! প্রয়োজন হলে চিকিৎসক পরিবর্তন করতে পারেন তবু যেন আপনার সন্তান ভালো চিকিৎসা পেতে পারে সে ব্যাপারে নজর রাখা আপনার একান্ত দায়িত্ব। এমন কিছু ব্যাপার জেনে নিন যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কখন আপনার সন্তানের চিকিৎসক পরিবর্তন প্রয়োজনঃ

  • অযত্নশীল ভাবঃ অনেক চিকিৎসক আছেন যারা কোনভাবেই রোগীর প্রতি কোন যত্নশীল মনোভাব পোষণ করেন না। কিন্তু ছোটদের বেলায় তো তা চলতে পারে না। ডাক্তার যদি শিশুর ব্যাপারে যত্নশীলই না হয় তবে কি করে শিশুর সমস্যা বুঝে ব্যবস্থা নিতে পারবে? তাই এ অবস্থা দেখলে চিকিৎসক পরিবর্তন অত্যাবশ্যকীয়।
  • দায়িত্বহীন মনোভাবঃ শিশুর শরীরের প্রতিটি বিষয়েই অনেক বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ঠিক সময়ে চেকআপ করা, খোঁজখবর নেওয়া ও জরুরী প্রয়োজনে সময় দেওয়া সবই গুরুত্বপূর্ণ।
  • জ্ঞানের অভাবঃ আপনার সন্তানের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ হওয়াটা প্রয়োজনীয়। সাধারণ ডাক্তারের শিশুর কোন কোন বিশেষ অবস্থার ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান থাকতে পারে। তাই ভাল পরিচয়ের খাতিরে শিশু স্বাস্থ্যের ব্যাপারে গা ভাসিয়ে না দিয়ে ভালো ডাক্তার দেখান।
  • অসাধু পরামর্শঃ নিজের লাভের খাতিরে অনেক সময় চিকিৎসকেরা স্বার্থসিদ্ধির বিভিন্ন ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন। সন্তানের ব্যাপারে তা থেকে এড়িয়ে চলাটাই ভালো।
  • সম্মান ও শ্রদ্ধাঃ চিকিৎসক হিসেবে তাঁর প্রতি শ্রদ্ধা ও আস্থার উপযুক্ত প্রতিদান সকলেই আশা করে, এবং তা সকল চিকিৎসকের কর্তব্য। সে যদি আপনার সন্তানের সমস্যার ব্যাপারে শ্রদ্ধাশীল না হয় তবে তাঁর থেকে সরে আসাটাই শ্রেয় হবে আপনার ও আপনার সন্তানের জন্য।