গর্ভবতী মায়ের মর্ণিং সিকনেসে করতে পরিবারের সদস্যদের ভূমিকা
একটি শিশুর সফল জন্মদান শুধুমাত্র মায়ের একক প্রচেষ্টাতে ভালোভাবে সম্পন্ন হতে পারেনা। মায়ের দরকার হয় পরিবারের সদস্যদের সহযোগীতা ও পারস্পরিক ভালোবাসা। মা যখন গর্ভকালীন সময়ে মর্নিং সিকনেস এ ভুগে থাকেন তখন তাঁর পরিবারের সদস্যদের উচিৎ এই অস্বস্তিতে মা’কে সাহায্য করা। কি করে তাঁরা তা করতে পারেন? চলুন জেনে নেইঃ
১। গর্ভবতী হবার কিছুদিনের মধ্যে মায়ের মর্নিং সিকনেসের ব্যাপারটি পরিবারের সদস্যদের কাছে স্পষ্ট হয়ে যায়। তাই এক্ষেত্রে আগেভাগে পরিকল্পনা সেরে নিন। তাঁর এই সমস্যা কমাতে আগেই মায়ের কাছে হালকা নাস্তা নিয়ে রাখুন যাতে মা’কে কষ্ট করতে না হয়।
২। এই সময়টাতে মা’কে একা থাকতে দেবেন না। মায়ের অস্বস্তি, সমস্যা দূর করতে তাঁকে বেশ সময় দিন এবং বুঝতে শিখুন। ওনেক মা হয়তো এই অস্বস্তির ব্যাপারে পরিবারের সদস্যদের কষ্ট হবে বলে লুকিয়ে যেতে পারে। সে যাতে এটি না করতে পারে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব পরিবারের অন্যান্য সদস্যদের।
৩। জেনে নিন যে কোন কোন গন্ধে মায়ের সমস্যা হচ্ছে। যদি দেখা যায় মা পেঁয়াজ এর ঘ্রাণ সহ্য করতে পারছেন না। তখন তাঁর কাছ থেকে পেঁয়াজ একেবারে দূরে সরিয়ে রাখুন। মায়েরর সমস্যা হয় এমন কিছুই তাঁর কাছে ঘেঁষতে দেওয়া যাবেনা।
৪। এই সময় অনেক মায়েরই বেশ প্রবলভাবে মর্নিং সিকনেস এর সমস্যা দেখা যায়। তাই অনেকসময় সাধারণ কাজ-কর্ম বা ব্যবহারের সাথে এই সময়ে মায়ের অনেক পার্থক্য দেখা যায়। এটি মেনে নিয়ে তাঁকে সাহায্য করুন। কারণ সমস্যাটি সাময়িক।
৫। এমন অনেক কিছুই হতে পারে এই সময়। তাই নিজেকে সবসময় যেকোন পরিস্থিতি মোকাবেলা করে মায়ের সাহায্য করার ব্যাপারে প্রস্তুত থাকুন।


