গর্ভাবস্থায় মায়ের চুলকানিঃ স্বাভাবিক না অস্বাভাবিক?
গর্ভাবস্থায় মায়ের নানা রকম অসুবিধার কথা সকলেরই জানা। অনেকেই জানেন এই সমস্যাগুলোর প্রকার-প্রকৃতি। কিন্তু এমন অনেক সমস্যা আছে যা আপাতদৃষ্টিতে স্বাভাবিক হলেও গর্ভাবস্থায় মারাত্বক সমস্যার কারন হয়ে দাঁড়াতে পারে। গর্ভাবস্থায় চুলকানি ঠিক এমনি একটি সমস্যা। আপাতদৃষ্টিতে এটা স্বাভাবিক মনে হলেও এটি শিশুর লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা এমনকি মৃত শিশু জন্মের কারন হয়ে দাঁড়াতে পারে। আসুন জেনে নেই আজ এ বিষয়ে দুটি কথা।
গর্ভাবস্থায় চুলকানির কারন এখন পর্যন্ত কেউ তেমনভাবে বুঝে উঠতে পারেনি। তবে ধারনা করা হয় যে গর্ভকালীন কিছু হরমোনই এই সমস্যার প্রধান কারন। এই হরমোন শরীরে কিছু রক্তে, স্নায়ুতে ও চামড়ার নিচে প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে মারাত্বক চুলকানির সৃষ্টি হয়। মায়ের শরীরে তখন অস্বস্তির সৃষ্টি হয়, তবে এটি যে অকালে শিশু মৃত্যুর কারণ হতে পারে তা অনেকেই ভাবে না। এই অবস্থায় যেসব লক্ষন দেখলে আপনি চিকিৎসকের শরনাপন্ন হবেন তা হলঃ
(১) তীব্র চুলকানি।
(২) গাঢ় প্রস্রাবের রঙ।
(৩) চোখ ও ত্বক্বের হলুদ বর্ন ধারন।
এসব লক্ষন দেখলেই গর্ভবতী মা’কে নিয়ে অতিসত্বর চিকিৎসকের শরনাপন্ন হোন এবং চিকিৎসক যা বলে সেই অনুসারে ব্যবস্থা নিন।


