শিশুরা বেশি ঘামে কেন?
শিশুর দেহের প্রবৃদ্ধির হার এবং বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম বেশি বিধায় শিশুর দেহের তুলনায় অধিক হারে তাপ উৎপন্ন হয়। ফলে শিশুরা অল্পতেই ঘেমে যায়। দেহের প্রবৃদ্ধি প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী অন্তঃক্ষরা গ্রন্থিরস এর নাম ‘গ্রোথ হরমোন’, এই গ্রোথ হরমোন দিনের চেয়ে রাতেই বেশি নিঃসরণ হয়। তাই শিশুর দেহ দিনের চেয়ে রাতেই বেশি বাড়ে। এই কারনে শিশুরা রাতে বেশি ঘামে এবং মনে হয় যেন অযথাই ঘেমে ভিজে যাচ্ছে।


