Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 5, 2014 in গর্ভবতী মা |

বুকের দুধ যদি শিশুর চাহিদার থেকে বেশি হয়

বুকের দুধ যদি শিশুর চাহিদার থেকে বেশি হয়

অনেক মায়েদেরই দেখা যায় অত্যধিক দুধ জমাট বেঁধে স্তন শক্ত হয়ে যায়। এতে স্তনে অস্বাভাবিক যন্ত্রণা হয়। এমন যন্ত্রণাদায়ক অবস্থা অবশ্য কয়েকদিন থাকে মাত্র। বুকের দুধ যখন বেশি থাকে তখন আঙ্গুল দিয়ে টিপে অথবা ব্রেস্ট পাম্পের সাহায্যে দুধ বের করে দিতে হবে। স্তনের  সর্বত্র ছড়িয়ে থাকা দুগ্ধগ্রন্থি থেকেই বুকে দুধ হয়। স্তননালী বেয়ে সেই দুধ স্তনের সামনে কালো অংশের নিচে ছোট ছোট আধারে (সাইনাসগুলোতে) সঞ্চিত হয়। যদি এই সাইনাসগুলো দুধে অত্যধিক পূর্ণ থাকে তবে স্তনের বোঁটা শক্ত হয়ে ফুলে স্তনের সঙ্গে সমতল হয়ে লেপটে যায়। তখন শিশু ওই বোঁটা মুখে নিতে পারে না। এমন অবস্থায় প্রথমেই আঙ্গুল দিয়ে টিপে টিপে কিছু দুধ বের করে দিলেই শক্ত সাইনাস নরম হয়ে যায়। স্তনের বোঁটাও শিশু মুখে দিয়ে দুধ চুষতে পারে।

 

যদি সমগ্র স্তনই অত্যধিক দুধে শক্ত হয়ে যন্ত্রণা হতে থাকে এবং সর্বদাই পাম্পের সাহায্যে দুধ বের করতে হয়, তবে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে। সুতরাং পাম্প ব্যবহারে না গিয়ে গরম পানিতে কাপড় ভিজিয়ে স্তনে সেঁক দিতে হবে। সেঁক দেবার পর স্তনের গোড়া থেকে আরম্ভ করে বোঁটার দিকে তেল বা ক্রিম দিয়ে মালিশ করতে হবে। মালিশ করার সময় স্তনের নরম চামড়ার দিকে নজর রাখতে হবে যেন বোঁটার চারদিকে কালো অংশে তেল বা ক্রিম না লাগে। এভাবে মালিশের পর বুড়ো আঙ্গুল বা তর্জনী দিয়ে সাইনাস থেকে দুধকে বোঁটা সংলগ্ন কালো অংশে নিয়ে আসতে হবে।