বুকের দুধ খাওয়ানোতে মায়ের যা উপকার
মায়ের বুকের দুধ প্রতিটি শিশুর জন্য এক অমূল্য সম্পদ। কারনে এতে যেমন শিশুর ক্ষুধা নিবৃত্ত হয়, তেমনি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। মায়ের দুধের এতটুকু সুবিধার কথাই আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু শিশুকে বুকের দুধ খাওয়ানোর ফলে প্রতিটি মা-ও যে উপকৃত হয়ে থাকেন, সে বিষয়ে আমরা অনেকেই জানি না। আসুন জেনে নেই শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়েরা কিভাবে উপকৃত হয়ে থাকেন।
(১) প্রসূতির রক্তস্রাব তাড়তাড়ি বন্ধ হয়।
(২) স্তনের ক্যান্সার হবার সম্ভাবনা হ্রাস পায়।
(৩) প্রথম ছয় মাস প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণে প্রায়ই সফলতা আনে।
(৪) মা ও শিশুর সম্পর্ক নিবিড় হয়, শিশু বেশি মেধা সম্পন্ন হয়।
(৫) শিশুর পরবর্তী জীবনে হাঁপানি, একজিমা, উচ্চরক্তচাপসহ আরো অনেক রোগ হবার সম্ভাবনা হ্রাস পায়।


