শিশুর অ্যাজমাঃ কিভাবে বুঝবেন?
অনেক বাচ্চার প্রায়ই ঠান্ডা লাগে, নাক দিয়ে পানি পড়ে, কাশি হয়। বিশেষ করে রাতের বেলায়। যদিও অধিকাংশ মায়েরা এই লক্ষণগুলোকে নিউমোনিয়া বলে ধরে নেয়, আসলে কিন্তু এ লক্ষণগুলো ছোট বাচ্চাদের অ্যাজমার লক্ষণ। পরে অবশ্য বড়দের মত অন্য লক্ষণগুলোও দেখা দেয়। যেমন- অ্যাজমা রোগের প্রধান উপসর্গ বা লক্ষণগুলো হলোঃ
(১) বুকের ভেতরে বাঁশির মত আওয়াজ।
(২) শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হওয়া।
(৩) দম খাটো অর্থাৎ ফুসফুস ভরে দম নিতে না পারা।
(৪) ঘন ঘন কাশি হওয়া।
(৫) বুকে আঁটসাঁট বা দম বন্ধ ভাব থাকা।
(৬) রাতে ঘুম থেকে উঠে বসে থাকা।


