শিশুকে দলগত কাজে উৎসাহিত করতে পারেন যেভাবে
শিশুকে ছোটবেলা থেকেই বিভিন্ন কাজে উৎসাহিত করা বাবা মায়ের অত্যন্ত গুরুত্বপূর্ন কাজগুলোর মধ্যে একটি। সকলের সাথে মিলেমিশে থাকা, মিলেমিশে কাজ করা সামাজিকতা শেখানোর গুরুত্বপূর্ন দিক বলে বিবেচিত। তবে শহুরে পরিবেশে বেশিরভাগ শিশুই একা বড় হয়, কারো সাথে মেশার সুযোগ পায় না বলেই তাদের মাঝে এই অভ্যাসগুলো গড়ে উঠতে পারেনা। তাই বাবা- মাকেই এ ব্যপারে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে যাতে তাদের শিশু কোন সংকীর্ন মানসিকতার মধ্য দিয়ে বড় না হয়।
- খুব ছোটখাটো ব্যপার থেকেই শুরু করুন এই শিক্ষা। শিশুকে দুটি চকলেট দিয়ে একটি তার পাশের বাসায় তার সমসবয়সী খেলার সাথীকে দিতে বলুন। তাকে বুঝিয়ে বলুন এভাবে ভাগাভাগি করে খেলে তাদের মাঝের বন্ধুত্ব আরো ভালও হবে, বন্ধুটি আরো বেশি ভালোবাসবে।
- অনেক সময় শিশুরা তাদের অতিপ্রিয় কিছু নিয়ে ভাগাভাগি করতে মোটেও উৎসাহ দেখায় না। তাই বাবা- মাকে এসব বিষয়ে নিজেদের আগে বুঝতে হবে, তারপর সঠিক আচরণ করতে হবে। খুব বেশি বাড়াবাড়ি করা যাবে না। এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে।
- সবসম শিশুকে বুঝতে চেষ্টা করুন। তার ভাল লাগা, মন্দ লাগা বুঝতে চেষ্টা করুন। শিশুকে সবসময়য় বুঝিয়ে বলতে চেষ্টা করুন একসাথে মিলে মিশে থাকা, ভাগাভাগি করে কাজ করার সুফলগুলো।
- শিশুকে যতটা সম্ভব বাইরে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে দিন, ঘরের বিভিন্ন কাজ যেগুলোতে শিশুরা সাহায্য করতে পারে সেসব ক্ষেত্রে শিশুর সাহায্য নিন।
- শিশুর সাথে বিভিন্ন উপদেশমুলক গল্প শেয়ার করুন। ঘরের বিভিন্ন সিদ্ধান্তের ব্যপারে সন্তানকে অন্তত একবার জিজ্ঞেস করুন। তাহলে সে এই ব্যপারে উৎসাহিত হবে আর নিজের বিভিন্ন কাজও বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেবে।
- শিশুকে যেকোন কিছু শেখানোর আগে উপযুক্ত প্ল্যান করে চলুন, কোন কিছু নিয়েই তাড়াহুড়া করবেন না।
এভাবেই আপনার শিশুকে আপনি এই ব্যপারে উৎসাহিত করে তুলতে পারেন।


