এক বছরের শিশুর বিকাশে মজার কিছু কাজ
জন্মের পর প্রথম দুই বছরেই শিশুর মানসিক বিকাশ সবচেয়ে বেশি ও দ্রুত সাধিত হয়। তাই এ সময় বাবা মায়ের উচিৎ সন্তানকে সৃজনশীলতা ও মেধা বিকাশের বিভিন্ন মজার কাজে যুক্ত করানো। তবে কোন কিছুই জোর করে নয়। আপনার সন্তান যাতে মজা ও আনন্দ নিয়ে কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে সে ব্যপারে সচেতন হোন। আজ জেনে নিন এমন মজার কিছু কাজ যেগুলো আপনার এক বছরের সন্তান আপনার সহায়তায় করতে পারে আর কিছু শেখার সুযোগ পেতে পারে।
– হাতে বানানো খেলনাঃ শিশু মাত্রই বিভিন্ন রঙ বেরঙের খেলনা পছন্দ করে। আর তা যদি হয় তার নিজের হাতে বানানো তাহলে তো কথাই নেই। ঘরে বসেই বানাতে পারেন বিভিন্ন পাজল, ছোটখাট কাগজের খেলনা আরো অনেক কিছু। আবার খেলাচ্ছলেই তাদের শেখাতে পারেন অক্ষর, সংখ্যা এমন অনেককিছু।
– রঙের খেলাঃ স্বভাবতই শিশুরা রঙ্গিন জিনিস বেশি পছন্দ করে। তার হাতে তুলে দিন রঙ পেন্সিল, রঙ তুলি ইত্যাদি। নিজের মতো করে আঁকতে দিন আপনার সন্তানকে। আনন্দের সাথে শিখবে তখন আপনার সন্তান।
– ছড়া- গান, টিভিঃ শিশুর সাথে মেতে উঠুন ছড়া, গান কিংবা কবিতা নিয়ে। বিভিন্ন উপায়ে তার সাথে ছড়া বা কবিতা আবৃত্তি করতে পারেন, আবার শিশু তা না চাইলে একসাথে শুনতে পারেন ভালও কোন গানের বা ছড়ার সিডি, দেখতে পারের টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান।
– শিশুকে ব্যস্ত রাখুনঃ সবসময়য় শিশুকে ব্যস্ত রাখুন এ ধরণের কাজে। নিজের মতো তাকে করতে দিন এসব কিছু কিন্তু খেয়াল রাখবেন আপনার সন্তান যা করছে তা থেকে জেনো কিছু শিখতে পারে, জানতে পারে। সে যাতে নিজের মতো করে খেলাধুলা ও অন্যান্য কাজ করতে পারে।
– জানার আছে অনেক কিছুঃ শিশুর চারপাশের পরিবেশ তৈরি করুন এমনভাবে যাতে সে তার চারপাশের পরিবেশ থেকেই জানতে পারে, শিখতে পারে অনেক কিছু। যেমন ধরুন, খাবার দিয়ে বিভিন্ন মজার জিনিস তৈরী করুন যাতে সে খাবার সময়েও কিছু না কিছু শিখতে পারে।


