নবজাতকের ওজন ও উচ্চতা কেমন হওয়া উচিৎ?
একটি সদ্যজাত শিশুর স্বাভাবিক ওজন সাড়ে তিন কেজি। আড়াই বা সাড়ে ৫ পাউন্ডের কম ওজনের সদ্যজাত শিশুকে অপরিপক্ক বা অপরিণত শিশু বলা হয়। জন্মের পর থেকে নবজাতকের ওজন ১ সপ্তাহ পর্যন্ত একটু একটু করে কমতে থাকে, তারপর থেকে আবার বাড়তে থাকে এবং ২ সপ্তাহ বয়সে জন্মকালীন ওজন লাভ করে। তারপর থেকে ওজন বাড়তেই থাকে।
সদ্যজাত শিশুর স্বাভাবিক উচ্চতা (দীর্ঘতা) ৪৭ থেকে ৫২ সেন্টিমিটার হয়ে থাকে।


