শিশুর জন্মগত হৃদরোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে কিছু কথা
মায়ের পেটে থাকাকালীন প্রথম ৩ মাসেই হার্ট ডেভেলপ হয়। কিন্তু শিশুদের জন্মগত হৃদরোগ কি কারনে হয় অনেক ক্ষেত্রেই অজানা থেকে যায়। তবে এটুকু জানা যায়, গর্ভবস্থায় মায়ের হাম হলে, ভাইরাস আক্রান্ত হলে, অজানা কোন ঔষুধ সেবনে বা এক্স-রে রেডিয়েশনের মাধ্যমে শিশুর ত্রুটিপূর্ণ হতে জন্মগত হৃদরোগ হতে পারে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিৎ। যেমনঃ গর্ভকালীন প্রথম ৩ মাস সকল প্রকার এক্স-রে থেকে মাকে দূরে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষুধ সেবন করা যাবে না। জন্মগত হৃদরোগ আক্রান্ত বাচ্চা দাঁত তুলতে গেলে বা কোন ইন্ফেক্শন্ হলে বা অপারেশন করতে হলে এন্টিবায়োটিক খেতে দিতে হবে।


