Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 1, 2014 in গর্ভধারণ, জেনে রাখা ভাল |

পিল খাওয়া শুরুর আগে খেয়াল করুন

পিল খাওয়া শুরুর আগে খেয়াল করুন

পরিবার পরিকল্পনা অর্থাৎ যখন ইচ্ছা সেইমত সন্তান নেয়া- তা কিভাবে করতে চান তা দম্পতি নিজেরাই ঠিক করবেন, এক্ষেত্রে অন্য কারোর পরামর্শ নিতে পারেন, তবে সিদ্ধান্তটি নিজেরাই নেবেন। পরিবার পরিকল্পনার জন্য কয়েকটি উপায়ের মধ্যে বহুল পরিচিত একটি হল মহিলাদের জন্ম-বিরতিকরণ পিল সেবন। আমাদের দেশের মহিলাদের একটা বড় অংশ জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খেয়ে থাকেন। বিশেষজ্ঞ মতে জন্মনিয়ন্ত্রন পিল সেবন করার পূর্বে কিছু জিনিসের দিকে খেয়াল রাখা প্রয়োজন। যেমনঃ

 

(১) বয়স ৩৫ বছরের বেশি কিনা।

(২) ৫ বছর যাবৎ জন্মনিরোধক পিল খাচ্ছেন কিনা।

(৩) নালিপ্যারাস (যে মহিলার কোন সন্তান হয়নি)।

(৪) গর্ভবতী হয়েছেন কিনা।

(৫) শিশু এখনও বুকের দুধ খাচ্ছে কিনা।

(৬) অপুষ্টিজনিত দুর্বলতা আছে কিনা।

(৭) খুব মোটা।

(৮) জন্ডিস-চোখ ) গায়ের রঙ হলদে।

(৯) ধুমপান করেন।

(১০) ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আছে।

(১১) উচ্চ রক্তচাপ বা ভীষণ মাথা ধরা রোগ আছে।

(১২) চোখে দেখতে খুব অসুবিধা হয়।

(১৩) হঠাৎ অজ্ঞান হয়ে যান।

(১৪) স্তনে ক্যান্সার আছে।

(১৫) হাত-পা ফোলা আছে।

(১৬) সব সময় পেটে ব্যাথা হয়।

(১৭) অল্প পরিশ্রমে ক্লান্তি ধরে।

(১৮) অনিয়মিত মাসিক/ রক্তস্রাব হয়।

(১৯) আগের গর্ভাবস্থায় টক্সিমিয়া (খুব মাথার যন্ত্রণ, পা ফোলা, খিঁচুনি ইত্যাদি)।

(২০) এলার্জি আছে।

(২১) নাড়ীর গত মিনিটে ১২০ থেকে বেশি।

উপরোক্ত কয়েকটি বিষয়ের যদি এক্টিও থাকে তবে চিনিৎসকের পরামর্শ গ্রহণ করে পিল খাওয়া উচিৎ।