Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jan 24, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, স্কুলের পথে, হাটি হাটি পা |

শিশুর যত্নআত্তি: চোখের যত্ন

শিশুর যত্নআত্তি: চোখের যত্ন

চোখ মানুষের অতীব প্রয়োজনীয় অঙ্গ। তবে, এর গঠন খুবই কোমল। চোখ সবসময় যত্নে রাখতে হয়, ঠিকমত যত্ন না নিলে সহজেই সংক্রমিত হয়ে পড়ে। শিশুর চোখের যত্নে কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখা প্রয়োজনঃ

 

(১) আঙ্গুল, শাড়ির আঁচল, গামছা দিয়ে বা অপরিষ্কার রুমাল/ কাপড় দিয়ে কখনো বাচ্চার চোখ মোছা উচিৎ হয়। চোখ মোছার জন্য সর্বদা পরিষ্কার নরম সুতি বা গেঞ্জি-কাপড় অথবা তুলার ছোট বল ব্যবহার করতে হবে। চোখ পরিষ্কারের জন্য একবার যে কাপড় ব্যবহার করা হয়, তা না ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করা উচিৎ নয়।

(২) বাচ্চাকে গোসল করানোর সময় ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে চোখের পাতা পরিষ্কার করে দিতে হবে। চোখের ভেতরটায় কোন কিছু দিয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই।

(৩) হাত মুখ ধোবার সময় শিশুকে চোখের ভেতর পানির মৃদু ঝাপটা মেরে চোখ পরিষ্কার করা শেখাতে হবে। শোবার সময় এভাবে চোখ ধোয়া খুব ভাল। তাতে সারা দিনের জমা ময়লা আর ধুলো চলে যায়।

(৪) বাচ্চার চোখের ভেতর, চোখের পাতার ধারে বা পাপড়ির গোড়ালীসমূহ বরাবর কাজল, সুরমা, পাউডার লাগানো উচিৎ নয়। চিকিৎসকের পরামর্শ ব্যতিত চোখে কোন মলম বা ড্রপ দেওয়া উচিৎ নয়। প্রতিবার হাত মুখ ধোবার সময় এবং রাতে শোবার পূর্বে চোখ ধুয়ে নিতে হবে।