Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jan 26, 2014 in গর্ভবতী মা |

গর্ভবতীর যা করনীয়ঃ প্রথম ট্রাইমিস্টার

গর্ভবতীর যা করনীয়ঃ প্রথম ট্রাইমিস্টার

গর্ভসঞ্চারের ক্ষণ থেকে প্রসবের পূর্বক্ষণ পর্যন্ত প্রায় নয় মাস সাত দিন সময়কে গর্ভকাল বলে। গর্ভকালের নয় মাস সাত দিনকে তিন মাস করে তিনটা ত্রৈমাসিকে বা ট্রাইমিস্টারে ভাগ করা হয়। প্রথম তিন মাসকে বলা হয় প্রথম ট্রাইমিস্টার। পরের তিন মাসকের বলা হয় দ্বিতীয় ট্রাইমিস্টার। সর্বশেষ হলো তৃতীয় ট্রাইমিস্টার।

 

প্রতি ট্রাইমিস্টারে একজন গর্ভবতীর শারীরিক ও মানসিক বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। তাই প্রতি ট্রাইমিস্টারেই গর্ভবতীর কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রথম ট্রাইমিস্টারে একজন গর্ভবতীর যা যা করা প্রয়োজনঃ

 

(১) গর্ভকালীন পরিচর্যার জন্য প্রথমবারের মতো চিকিৎসক দেখানোর ব্যবস্থা করতে হবে।

(২) গর্ভাবস্থার জন্য সম্ভাব্য ক্ষতিকর সবকিছু পরিহার করতে হবে। যেমনঃ সুরাপান, ধূমপান, জর্দা-সাদাপাতা খাওয়া বা অন্য যেকোনো নেশা, দূষিত পরিবেশ, গর্ভাবস্থার কথা ‘জানা ডাক্তারের’ পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ইত্যাদি। প্রথম তিন মাসে এত সাবধানে চলতে বলার কারন হচ্ছে, গর্ভস্থ শিশুর সমস্ত অঙ্গপ্রতঙ্গ তৈরি হয় এই প্রথম ট্রাইমিস্টারে। তাই প্রথম ট্রাইমিস্টার ভ্রুণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও নাজুক সময়।

(৩) কোনো ভাইরাসজনিত রোগ হয়েছে বলে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

(৪) পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে।

(৫) গর্ভবতী কর্মজীবি হলে কর্মক্ষেত্রে গর্ভবতীর অধিকার ও সুযোগ-সুবিধা, বিশেষ করে মাতৃত্বজনিত সুযোগ-সুবিধাগুলোর খোঁজ নিতে হবে।

(৬) চিকিৎসকের অনুমতি সাপেক্ষে ভিটামিন খাওয়া শুরু করতে হবে। ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে।

(৭) দাঁতের চিকিৎসককে একবার দাঁত দেখিয়ে নিতে হবে।