নবজাতকের প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্টি!
হবু মা বাবাকে শিশুর জন্মের পর থেকেই প্রয়োজন হতে পারে এমনসব জিনিসপত্র আগেভাগেই জোগাড় করে রাখতে হবে, যে সকল জিনিসপত্র শিশুর জন্মের পর তার দৈনন্দিন পরিচর্যায় প্রয়োজন হতে পারে তার একটা তালিকা দেয়া হল।
নবজাত শিশুর জিনিসপত্রের তালিকাঃ
(১) পাতলা কাঁথা অথবা নরম তোয়ালে ৫ টা। যার ২ টি শিশুর জন্মলগ্নেই প্রয়োজন হবে।
(২) শিশুর বিছানা মাপের সুতি চাদর, ৩-৪ টা।
(৩) রাবার বা অয়েল ক্লথ, ২ টা।
(৪) পাতলা সুতি কাপড়ের জামা এবং জাঙ্গিয়া (নবজাত মাপের), ৪-৫ জোড়া।
(৫) সোয়েটার (নবজাত বা ছোট মাপের), ২ টা।
(৬) পায়ের এবং হাতের মোজা, ৩ জোড়া।
(৭) পাতলা ছোট গেঞ্জি (নব্জাত মাপের), ৪-৫ টা।
(৮) ন্যাপকিন বা ন্যাপি, ৮-১০ টা।
(৯) শিশুদের কম্বল বা মোটা কাঁথা।
(১০) গোসলের জন্য তোয়ালে, ৩ টা।
(১১) ছোট সুতি রুমাল, ৬ টা।
(১২) শিশুর খাট।
(১৩) নরম তোষক বা বেবি ম্যাট্রেস, ১ টা।
(১৪) বাথ টাব বা প্লাস্টিকের ছোট গামলা।
(১৫) ১ প্যাকেট কটন বাড্স, কিছু তুলা এবং ১ রোল টিস্যু, টয়লেট পেপার।
(১৬) বেবি অয়েল, বেবি পাউডার এবং বেবি লোশান


