শিশুর খিঁচুনি হলে যা করবেন
শিশুর খিচুঁনি হতে দেখলেই মা-বাবা ঘরে আগুন লাগার মত দৌড়াদৌড়ি, চিৎকার শুরু করে দেন। হ্যাঁ, এটা আগুন লাগার মতই একটা জরুরি অবস্থা বটে। তবে উদ্ভ্রান্ত না হয়ে ঠান্ডা মাথায় ব্যবস্থা নিত হবে। এই ব্যবস্থাপনার উদ্দেশ্য হবেঃ
(১) খিঁচুনি চলাকালীন সময়ে শিশুর শ্বাস-প্রশ্বাস যেন বাঁধা প্রাপ্ত না হয়, সে ব্যবস্থা নেয়া।
(২) যথাযথ ব্যবস্থা গ্রহন করে তাড়াতাড়ি খিঁচুনি বন্ধ করা।
(৩) খিঁচুনির কারণ উদঘাটন করা এবং তার চিকিৎসা করা। এর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ অবস্থায় যা যা করতে হবেঃ
(ক) শিশুর গায়ের কাপড় চোপড় ঢিলা করে দিতে হবে।
(খ) শিশুকে একপাশে কাৎ করে শুইয়ে দিতে হবে।
(গ) শিশুর নাক ও মুখ উন্মুক্ত রাখতে হবে যাতে শ্বাস-প্রশ্বাস নিতে পারে ও মুখের লালা বা বমি ইত্যাদি বেরিয়ে আসতে পারে।
(ঘ) প্রয়োজনবোধে শিশুর নাক-মুখ থেকে বেরিয়ে আসা শ্লেষ্মা মুছে দিতে হবে।
(ঙ) শিশুর খিঁচুনি বন্ধের জন্য তার মলদ্বারের ভিতরে ডায়াজিপাম ইঞ্জেকশান যথাশীঘ্র প্রবেশ করিয়ে দিতে হবে।
(চ) জ্বর থাকলে হালকা গরম পানি দিয়ে শিশুর সারা শরীর স্পঞ্জ করে দিতে হবে।
(ছ) শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে।


