Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 27, 2015 in ছোট্টমনি |

নবজাতকের নানা সমস্যা

নবজাতকের নানা সমস্যা

শিশুর জন্মের পরপর অনেক সময় বিভিন্ন শারীরিক অসংগতি বা কিছু সমস্যা দেখা দিতে পারে যা ফলে সদ্য্য বাবা-মা অনেক সময়ই ঘাবড়ে যান। বুঝতে পারেননা কিভাবে সমস্যার সামাল দেবেন। আবার কিছু কিছু ব্যপার আছে যার সমাধান অনেক বয়োজেষ্ঠ্যদেরও ঠিকভাবে জানা নেই। এমন সমস্যাগুলো কি ধরণের হতে পারে? চলুন বিশেষ কিছু সমস্যা নিয়ে ধারণা নেওয়া যাক-

  • অনেক সময় দেখা যায় শিশুর জন্মের পর শিশুর মাথা সাধারন আকারের চেয়ে একটু বেশি চোখা বা অন্য রকম আকারের হয়। এতে নতুন মা-বাবা রা একটু ভয় পেয়ে যান। কিন্তু দুশ্চিন্তার কারণ নেই। সন্তান গর্ভে থাকাকালীন কিংবা জন্মের প্রক্রিয়ার ফলে এমনটা হয়ে থাকে। শিশুর এ ধরণের মাথার আকার বয়সের সাথে সাথে ঠিক হয়ে যায়।
  • সন্তান জন্মের পরপর মায়ের মনে হতে পারে তাঁর পুরোটা সময় শিশুকে খাওয়ানোর ক্ষেত্রেই ব্যয় হচ্ছে। অনেকে আবার এই প্রক্রিয়াতে একটু চিন্তিত বা বিমর্ষ হয়ে পরেন। কিন্তু মায়ের বুঝতে হবে তাঁর সন্তানের জন্মের পরের এই সময়টায় শিশুর খাবার খুব দ্রুত হজম হয়ে যায় আর শিশুর প্রয়োজনীয় বৃদ্ধির জন্য বারবার তাকে দুধ খাওয়ানো অনেক জরুরী।
  • শিশুর হাত পা ঠান্ডা দেখলে ভয়ে হয়তো মায়ের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার কথা! খুব ছোটবেলায় শিশুর রক্তের চাপ ও পুরো প্রক্রিয়া তৈরী হতে কিছুটা সময় লাগে কারণ মায়ের গর্ভের ও গর্ভের বাইরের পরিবেশ সম্পূর্ন ভিন্ন। এই চাপ স্বাভাবিক হতে সাধারনত তিন মাস লাগে। এইজন্য এ সময়টাতে আপনি এই অবস্থার মুখোমুখি হতে পারেন।
  • মেয়ে শিশুদের বেলায় মাঝে মাঝে কোন মেয়েলি হরমোন বা অন্যান্য মেয়েলি প্রক্রিয়ার ফলে শিশুর ডায়াপার বা নেপকিনে আপনি রক্ত দেখতে পারেন। ঘাবড়াবেন না, এটি বড় সমস্যা নয়। স্বাভাবিকভাবেই এটি দু-একদিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে রক্তের মাত্রা বেশি হলে ও স্থায়িত্ব বেশি হলে অবশ্যই দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন।
  • অনেক সময় ছোট্ট শিশুর ঠোঁটে ফোস্কার মত দেখা যায়। এই ফোস্কা সাধারনত দুধ টেনে খাওয়ার জন্য বা ফিডার খাওয়ার জন্য এরকম হতে পারে। এনিয়ে চিন্তার কিছু নেই।