বাবা-মায়ের মানসিক চাপ সামাল দিতে করনীয়
বাবা-মায়ের দায়িত্ব পালন করাটা মোটেই কোন চাট্টিখানি কথা নয়। এই খাবার তৈরি করা তো এর পরেই লেগে পড়া সন্তানের কাপড় গোছানতে। এছাড়া সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের দিকে খেয়াল রাখা। সব মিলিয়ে হাঁপিয়ে উঠছেন তাইনা? এই মানসিক চাপ সামাল দেওয়াটা খুব জরুরী নিজেকে এবং সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। বাবা-মা’র এসব মানসিক সমস্যা থেকে রেহাই দিতে পারে যেসব উপায়গুলো তা জেনে নিন আজঃ
১। সন্তানের বড় হবার বিভিন্ন অধ্যায়গুলো ফ্রেমে বন্দি করে রাখুন এবং সময় করে প্রতিদিন কিংবা যখন খুব হাঁপিয়ে উঠেন তখন দেখুন এই ছবিগুলো। নিঃসন্দেহে সন্তানের এই বড় হওয়া আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে।
২। নিজের কাছের মানুষগুলোর সাহায্য নিন,সময় কাটান তাঁদের সাথে। তাঁদের সাথে শেয়ার করুন আপনার সমস্যা, আপনার মানসিক চাপের কথা। এতে অনেকটাই হালকা লাগবে।
৩। প্রোটিন ও কার্বোহাইড্রেট এর সমন্বয়ে তৈরি স্ন্যাকসগুলো খেয়ে দেখুন। এতে করে শরীর পর্যাপ্ত এনার্জি পাবে এবং সঠিকভাবে নিজের কাজগুলো সামলে নিতে সহায়তা করবে।
৪। সন্তান, পরিবার, সঙ্গী সবাইকেনিয়ে সময় থাকলে কাছাকাছি কোথাও থেকে বেরিয়ে আসুন দুয়েকদিনের জন্য। এই সুখস্মৃতি আপনাকে অনেকদিনের জন্য মানসিক চাপ থেকে মুক্ত রাখতে সহায়তা করবে।
৫। কিছুটা সময় নিজের জন্য রাখতে চেষ্টা করুন। এই সময়টাতে পছন্দের বই পড়ুন, গান শুনুন। এতে ভালো লাগবে।
৬। নিজের চারপাশের পরিবেশকে সঙ্গীর সহযোগীতায় সুন্দর ও পছন্দের বিষয়গুলো দিয়ে সাজান। এটি আপনাকে মানসিক চাপ দূরে রাখতে সাহায্য করবে।


