গর্ভবতী মা এবং ব্যাকপেইন
মা গর্ভবতী হবার সাথে সাথে যে সমস্যাটি সবচেয়ে বেশি জেঁকে বসতে পারে তা হলো ব্যাকপেইন বা পিঠ ও মেরুদন্ডে ব্যথা হওয়া, কম বেশি সব মায়েরাই গর্ভবতী অবস্থায় এই ব্যথার মুখোমুখি হয়ে থাকেন। কেন বা কোথা থেকে এই ব্যাক পেইন বা মেরুদন্ডের ব্যথার আবির্ভাব, এর সমাধানই বা কি? চলুন এই সম্পর্কে কিছুটা বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের লেখা থেকেঃ
ব্যাকপেইন কেন হয়?
যে সমস্ত কারণ গর্ভকালীন সময়ে পিঠে ও কোমরে ব্যাথা অনুভূত হয় সেগুলো হলোঃ
- গর্ভকালীন সময়ে মায়েদের শরীরে রিলাক্সিন নামক এক ধরনের হরমোন তৈরি হয়। যা সন্তান জন্মদানের সময় সাহায্য করলেও মায়ের শরীরের লিগামেন্টে ব্যথার কারণ হতে পারে।
- গর্ভকালীন সময়ে সেন্টার অফ গ্র্যাভিটি পরিবর্তনের ফলেও পিঠে, কোমরে ব্যথা অনুভূত হয়।
- তলপেটের মাংশপেশীর অতিরিক্ত চাপ এবং মায়ের অতিরিক্ত ওজন এই দুটি ব্যাপার মিলে পিঠের এবং শরীরের পেছনের দিকে চাপ তৈরি করে। এর ফলেও ব্যাকপেইনের সৃষ্টি হয়।
- হঠাৎ শরীরের ব্যতিক্রমী অঙ্গ বিন্যাসের ফলে ব্যথা অনুভূত হয়।
প্রতিকারের উপায়ঃ
গর্ভকালীন সময়ে ব্যাকপেইন থেকে ঠিক মুক্তি না পাওয়া গেলেও কিছু কাজ গর্ভবতী মায়েরা করতে পারেন যা এই ব্যথার সময়ে তাঁদের কিছুতা হলেও স্বস্তি বা আরাম দিতে পারবে। এমন কাজগুলো হলোঃ
- নিয়মিত বায়াম করা।
- নিজের অঙ্গ বিন্যাসের দিকে সচেতনভাবে খেয়াল রাখা।
- যদি কোন কারনে শরীর বাঁকাতে হয় তবে সেই সময় নিজের সেন্টার অফ গ্র্যাভিটির দিকে বিশেষ নজর রাখা।
এসব কিছু অল্প হলেও মা’কে এই সমস্যায় স্বস্তি দিতে পারবে।


