প্রসব বেদনাকে আরো বেশি কষ্টকর করে তুলতে পারে যেসব অবস্থা
প্রসব বেদনার সাথে পৃথবীর কোন কিছুর তুলনা হয় না বলেই মায়েরা সাধারণত বলে থাকেন। নয় মাস সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসব বেদনা সহ্য করে অবশেষে একজন মা সন্তানের জন্ম দিয়ে থাকেন। এই কষ্ট কিছুটা হলেও প্রশমিত করার লক্ষ্যে সবকিছু করার দায়িত্ব পরিবারের সবার উপর বর্তায়। এজন্য প্রসব বেদনা সম্পর্কে সচেতন হয়ে মায়ের প্রসব বেদনা কমাতে সাহায্য করার মন মানসিকতা সবাইকে রাখতে হবে। তাই এসন কিছু অবস্থার কথা জেনে নিন যা মায়ের প্রসব বেদনা আরো বেশি বাড়িয়ে দিতে পারে এবং সেই অনুযায়ী সচেতন হোন।
- একাধারে পশ্চাৎ দিকে ফিরে শুয়ে থাকাটা মায়ের এবং সন্তানের পুরো চাপ পিঠের উপর পরে এবং এতে রক্ত সাঞ্চালন ক্ষমতা কমে যায়। তাই চিকিৎসকের পরামর্শমতো নিজের অবস্থান বাছাইয়ে মা’কে সহায়তা করতে হবে।
- মা’কে কোন অবস্থাতেই ভয় পেতে দেওয়া যাবে না। এটি খুব স্বাভাবিক যে মা তাঁর আসন্ন সন্তান জন্মদান নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে থাকেন। কিন্তু যতোটা সম্ভব মায়ের পাশে থেকে মা’কে সাহস দিতে হবে এবং মা’কে ভয় পাওয়া থেকে দূরে রাখতে হবে।
- শিশুর জন্মদানের সময়টা মা’কে যতটা পারিবারিক এবং আরামদায়ক পরিবেশ দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মা যাতে কোনভাবেই প্রসবকালীন সময়টাতে কোন বাজে পরিস্থিতির মুখোমুখি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- মায়ের প্রসবকে যতোটা সম্ভব প্রাকৃতিক উপায়ে করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একেবারে সরাসরি কৃত্রিম উপায়ে জন্মদানের জন্য উদ্যোগ নেওয়া হলে তা মায়ের জন্য বেশি সন্তান জন্মদানের সময় এবং এর পরেও সমস্যা তৈরি করতে পারে।
- মায়ের পানিশূন্যতা প্রসবের সময়টাকে আরো বেশি কষ্টকর করে তুলতে পারে। তাই মা যাতে পানিশূন্যতায় না ভোগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


