গর্ভকালীন সময়ে ত্বকের পাঁচটি সমস্যা
হরমোন ও দেহের অন্যান্য পরিবর্তনের ফলে গর্ভকালীন সময়ে মায়ের ত্বকের উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখা যায়। এমন অনেক পরিবর্তন দেখা যেতে পারে যা মায়ের কাছে গ্রহণযোগ্য বা স্বাভাবিক মনে নাও হতে পারে। কিন্তু দেহের বিশাল একটি পরিবর্তনের সময় ত্বকের পরিবর্তন অনেকটাই স্বাভাবিক এ ব্যপারে মা’কে বুঝতে হবে। এমন পাঁচটি সাধারণ গর্ভকালীন ত্বকের পরিবর্তন সম্পর্কে জেনে নিন যা সাধারণত সব মায়েদেরই গর্ভকালীন সময়ে ভোগ করতে হয়।
১। ত্বকে লম্বা দাগঃ ত্বকের বিভিন্ন স্থানে যেমন পেটে, পায়ে গর্ভকালীন সময়ে লম্বা দাগ দেখা দিতে পারে। সাধারণত গর্ভকালীন সময়ের শেষের দিকে এই সমস্যা দেখা দেয়। জীনগত সমস্যা কিংবা বর্ধিত শরীরের জন্য এই সমস্যা দেখা যায়। সন্তান প্রসবের পর যথাযথ চিকিৎসা ও যত্নের মাধ্যমে এটি দূর করা সম্ভব।
২। প্রশস্ত শিরাঃ গর্ভকালীন সময়ে পায়ে প্রশস্ত নীল বা বেগুনি শিরা দেখা যেতে পারে। তবে এসব সাধারণত স্বাভাবিকভাবেই পরে ঠিক হয়ে যায়।
৩। ব্রনঃ এই সময়ে ত্বকে ব্রন হয়াটা স্বাভাবিক একটি সমস্যা। পুরো গর্ভকালীন সময়ে মায়ের ত্বকে এই ব্রনের সমস্যা স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যায়।
৪। ত্বকে চুলকানিঃ ত্বকে চুলকানি গর্ভকালীন সময়ে মাঝে মাঝেই প্রকট আকার ধারন করতে পারে। পেট থেকে পা পর্যন্ত মাঝে মাঝেই মারাত্মক চুলকানি দেখা যায়।
৫। ত্বক কালো হয়ে যাওয়াঃ ত্বকে কালচে ভাব চলে আসা সন্তান গর্ভে আসার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। গর্ভকালীন সময়ের প্রথম ধাপে এটি দেখা যায়। সাধারণত সত্তর শতাংশ মায়েদের গর্ভকালীন সময়ে এই সমস্যা দেখা যায়।
এসব সমস্যাগুলো যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তো সেগুলো গর্ভকালীন সময়ের জন্য স্বাভাবিক। তবে প্রকট আকার ধারন করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


