Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jun 8, 2015 in জেনে রাখা ভাল |

মা হবার পরঃ ব্যায়াম এর পূর্বের লক্ষ্যণীয় বিষয়গুলো

মা হবার পরঃ ব্যায়াম এর পূর্বের লক্ষ্যণীয় বিষয়গুলো

মা হবার পর থেকে সবচেয়ে বেশি যে ব্যাপারটি লক্ষ্যণীয় হয় তা হলো একেবারে অনেকটা ওজন বেড়ে যাওয়া। গর্ভকালীন সময়ে বিভিন্ন কারণে এই ওজন বৃদ্ধি ঘটে থাকে। তবে শিশুর জন্মের পর থেকে মায়ের চেষ্টা থাকে শিশুর জন্মের সময় তাঁর যে ওজন বৃদ্ধি হয়েছে তা যাতে কমিয়ে পূর্বের অবস্থায় ফেরত আসতে। কিন্তু এক্ষেত্রে ওজন কমানো কিংবা ব্যায়াম  এর পূর্বে মা’কে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। এমন কিছু বিষয় সম্পর্কে জেনে নিন আজঃ

  • সবার আগে যেটি মাথায় রাখতে হবে তা হলো শিশুর ছয় মাস বয়স পর্যন্ত কোন রকমের ব্যায়াম না করে শুধুমাত্র নিজের শরীরের ও শিশুর যত্ন নেওয়ার দিকেই নজর দিতে হবে।
  • ব্যায়াম শুরু করার পূর্বে চিকিৎসকের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে শুরু করুন।
  • প্রথমেই খুব টাইট শিডিউল ব্যায়ামে না যেয়ে মজার কোন ব্যায়াম কিংবা শরীরকে গরম করে এমন কিছু বেছে নিন।
  • উচ্চলাফ, দড়িলাফ এইই ধরণের ব্যায়ামগুলো এইসময় করা উচিৎ নয়। এই ধরণের সব ব্যায়াম এড়িয়ে চলুন।
  • ধীরে ধীরে শুরু করুন এবং এই প্রচেষ্টা চালিয়ে যান। একদিন অনেকক্ষন ব্যায়াম করে অন্যদিন একেবারে ব্যায়াম না করে থাকাটা কখনোই ভালো অভ্যাস হবে না। এই ব্যাপারে সচেতন হোন।
  • ব্যায়াম করার সাথে পর্যাপ্ত পানি পান করুন।
  • সঠিকভাবে ব্যায়াম করতে চেষ্টা করুন। অর্থাৎ জামা-কপড়- জুতা সবকিছু যাতে আপনার ব্যায়াম এর সাথে যুতসই হয় সেদিকে নজর রাখুন। তানাহলে সঠিক উপায়ে ব্যায়াম করতে সমস্যা হতে পারে।