শিশুকে গোছানো জীবন শেখাতে করনীয় যেসব কাজ
এখানে খাবার-দাবার ফেলে রাখা তো আরেক জায়গায় খেলনাগুলো, ঘরের কোন জিনিসই যেন ঠিক রাখা দায় হয়ে পরে আপনার বাড়ন্ত ছোট্ট সোনামণিদের জন্য। শিশুর এই অগোছালো মনোভাব খুব স্বাভাবিকভাবেই নেন বাবা মায়েরা। কিন্তু এটিও সমস্যা হয়ে তখন যখন আপনার সন্তান বড় হবার পরেও এটি নিয়ে মাথা ঘামায় নাহ! সেই আগের মতো অগোছালো মনোভাব, আর জিনিসপত্র এদিক ওদিক করে রাখে। শিশুর মাঝে ছোটবেলা থেকে এইসব করনীয় শেখাতে কি করা যায়?চলুন জেনে নেওয়া যাক কিছু পন্থা।
১। শিশুর খেলনার জায়গা, খাবার জায়গা, ঘুমানোর জায়গা সবকিছুই ছোটবেলা থেকে এমনভাবে রাখুন যেন সে সহজেই এসব কিছু আগের জায়গাতে রেখে দিতে পারে কিংবা সেই জায়গায় পৌছাতে পারে। এতে করে শিশুর জন্য কাজগুলো সহজ হয়।
২। শিশুর সাথে কাপড় গোছানো, খেলনা গোছানো এসব খেলাচ্ছলে করতে পারেন। যেমন শিশুর সাথে পুতুল খেলতে যেয়ে পুতুলের কাপড় গোছানো। এসবের মাধ্যমে শিশুর এইসব গোছানোর অভ্যাস গড়ে উঠে।
৩। শিশুর এসব অগোছালো স্বভাবের জন্য এমন অনেক সময় হয় যে শিশু তার নিজের জিনিসপত্র খুঁজে পাচ্ছেনা কিংবা হারিয়ে ফেলছে। এসব ঘটনা ঘটলে সাথে সাথে হারিয়ে যাওয়া বস্তুটি না খুঁজে দিয়ে কিংবা না এনে দিয়ে শিশুকে উপলব্ধি করতে দিন যে জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখার মূল্য কতটা। এতে শিশু এসবের ব্যাপারে বেশি করে যত্নশীল হবে।
৪। শিশুকে বকাঝকা না করে সুন্দর করে বুঝিয়ে বলুন সে কিভাবে তার জিনিসপত্র রাখতে চায় কিংবা কিভাবে রাখলে তার জন্য সুবিধা হবে। শিশুর সাথে মজা করে আলোচনা করে জেনে নিন সে কি চায়, তাকেও বুঝিয়ে বলুন আপনি কি চান।
৫। নিজের জীবনকে,নিজের জিনিসপত্রকেও সমান গুরুত্বের সাথে গুছিয়ে রাখুন যাতে করে আপনার সন্তান আপনাকে দেখে শিখতে পারে যে তার কি ভাবে থাকা উচিৎ।


