শিশুর কোন বয়সে ডায়রিয়া বেশি হয়?
৬ মাস হতে ২ বছরের শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেশি। তবে ৬ মাসের কম বয়সী যেসব শিশু বুকের দুধের পরিবর্তে গরুর দুধ বা গুড়া দুধে অভ্যস্ত এবং বোতলে বা ফিডারে যেসব শিশুকে খাওয়ানো হয় তাদের মধ্যে ডায়রিয়া রোগ বেশি হয়। সাধারনভাবে ৫ বছরের কম বয়সের শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হার অধিক। শিশুর দাঁত ওঠার সঙ্গে ডায়রিয়ার কোন সম্পর্ক নেই। আসলে দাঁত ওঠার সময় শিশুর দাঁতের মাড়ি শিরশির করে বলে যেকোন জিনিস কামড়াতে চায়। এ সময়ে লক্ষ্যে না রাখলে শিশু এটা-ওটা মুখে দেয়, তাতে রোগজীবাণু প্রবেশ করেও পেটের অসুখ হয়। ফলে ঘন ঘন পাতলা পায়খানা হতে পারে।


