শিশুর সঠিক শারীরিক বিকাশ (শূন্য থেকে একবছর পর্যন্ত)
শিশুর শারীরিক বিকাশের বেশ কিছু ধাপ রয়েছে। সঠিক সময়ে দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা, বসতে পারা, হামাগুড়ি দেওয়া সবকিছুকেই শিশুর জীবনের একেকটি মাইলস্টোন হিসেবে ধরে নেওয়া যায়। শিশুর শারীরিক বিকাশ সঠিকভাবে সাধনে বাবা-মায়ের কেমন ভূমিকা থাকতে পারে? চলুন দেখে নেওয়া যাক।
১। শিশুকে বেশিরভাগ সময়ই আপনার স্পর্শের মাঝে রাখুন। এটি এক ধরণের স্টিমিউলেশনের মতো শিশুর শরীরে কাজ করে।
২। শিশুর শরীর মালিশ করাটা শিশুর জন্মের পরের এক ধরণের প্রাত্যহিক কাজ। এটি শিশুর শরীরের পক্ষে খুব ভাল।
৩। শিশুর সাথে চোখাচোখি করুন। এবং তার দিকে তাকিয়ে হাসুন, কথা বলুন।
৪। শিশুকে কোলে নিয়ে হাঁটুন, একটুখানি নড়াচড়া করুন এবং তাকেও এটি অনুভব করতে দিন।
৫। শিশুর সামনে বিভিন্ন রকমের খেলনা দিয়ে শিশুকে আকৃষ্ট করতে চেষ্টা করুন। এতে শিশুর মুভমেন্ট বৃদ্ধি পাবে এবং শারীরিক গঠনও অনেক সুঠাম হবে।
৬। শিশু একটু বড় হলে তাকে আস্তে আস্তে বসিয়ে রাখতে চেষ্টা করুন। বসানোর সময় শিশুর যাতে কাধ সঠিকভাবে থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
৬। শিশু হামাগুড়ি দেওয়া শিখলে তাকে তার পছন্দের খেলনা দিয়ে আরর বেশি হামাগুড়ি দিতে উৎসাহ দিতে পারেন।
৭। শিশুকে কোন ছোট স্থানে বন্দি না রেখে তাকে ঘুরতে দিন,নিজের মতো করে খেলতে দিন। এক্ষেত্রে খাটের বিছানার উপর না রেখে শিশুর জন্য ফ্লোরিং এর ব্যবস্থা করে দিতে পারেন।


