শিশুর মেধা বিকাশঃ বয়স যখন তিন থেকে ছয় মাস
সন্তানের বয়স তিন মাস পেরিয়ে গেছে। এখন একটু একটু হাসতে শিখছে, বসতে শিখছে আবার বাবা-মা সহ পরিবারের সদস্যদের চিনতে পারছে। সন্তান জন্মের পর থেকে এভাবে কেমন যেন ঘোরলাগা একটা সময় কাটছে, তাইনা? আসলে এভাবে দেখতে দেখতেই সময় কেটে যায় আর শিশু বড় হয়ে উঠে। তিন থেকে ছয় মাসের সময়টুকুকে আরো বেশি সুন্দর এবং শিশুর মেধাবিকাশের জন্য কার্যকরী কি করে করতে পারেন? চলুন জেনে নেওয়া যাক আজঃ
- একান্তে শিশুর সাথে সম কাটানোর সময়টা কাজে লাগাতে পারেন নিজের পছন্দের কিছু বই পড়ে, শিশুকে রঙচঙ্গে বই দেখিয়েও তার আকর্ষণ কাড়ার চেষ্টা শিশুর বিকাশে বেশ ভালো ভূমিকা রাখবে।
- দিনশেষে নিজের সম্পর্কে, আপনার পুরো দিন নিয়ে শিশুর সাথে কথা বলুন। সে হয়তো এখন এসব বুঝবেনা তবে ভবিষ্যতে এটি শিশুর যোগাযোগ দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
- শিশুর হাতের কাছে আকর্ষণীয় আয়না রাখতে চেষ্টা করুন যাতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পারে। সে যে নিজেকে দেখছে তা হয়তো বুঝতে পারবে না কিন্তু একজন তাঁর সামনে বসে আছে, হাত-পা নাড়ছে তা বুঝবে।
- শিশুর খেলনা কেনার সময় লক্ষ্য করুন তা যাতে বিভিন্ন রকমের শব্দযুক্ত হয়। এছাড়া বিভিন্ন শব্দ শিশুকে আকর্ষন করলে সে বিভিন্নভাবে খেলনা ধরে শব্দ করতে শিখবে।
- এছাড়াও শিশুর বিভিন্ন দৈনিন্দন শব্দ, কাজকর্মের সাথে সংযুক্ত রাখুন। এতে করে শিশুরা ভবিষ্যতে ভালভাবে নিজেদের পরিবারের সাথে যুক্ত করতে পারবে।
- শিশুকে বিভিন্ন রকমের, বিভিন্ন গঠনের বস্তুর সাথে পরিচয় করিয়ে দিন।


