বাহারি রঙের খাবার এবং তাদের কার্যকারিতা
প্রকৃতি আমাদের দিয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রঙ, স্বাদ ও গন্ধের খাবার। প্রত্যেকটি খাবারই কোন না কোন ভাবে মানুষের শারীরিক ও মানিসিক স্বাস্থ্যের সাথে যুক্ত। একেক রঙের খাবারের স্বাদ গন্ধে যেমন রয়েছে ভিন্নতা, পুষ্টি উপাদান ও কার্যক্রমের ক্ষেত্রেও এই এক কথাই প্রযোজ্য। তাই চলুন আজ জেনে নেই কি রঙের খাবার আমাদের শরীরের কোন কাজটি সমাধা করে থাকে আর কোন কোন খাবারে রয়েছে সেই পুষ্টিমান গুলো। এতে একজন মা সচেতন হতে পারবেন কি ধরণের খাদ্য ও তার পুষ্টিমান নিয়ে। এবং সেইসাথে বুঝতে পারবেন তার শিশুকে কি ধরণের খাবার দেওয়া উচিৎ সেই বিষয়ে-
সাদাঃ সাদা রঙের বিভিন্ন খাবার শরীরের এন্টি অক্সিডেন্ট তৈরীতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। এছাড়াও রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহয়তা করে। রসুন, আদা ইত্যাদি খাবারে এই সাদা রঙ দেখতে পাওয়া যায়।
লালঃ লাল রঙের বিভিন্ন সবজি ও ফলমূল আছে যা থেকে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট পাওয়া যায় এবং এটিও সাদা রঙের মতো রক্ত চলাচল স্বাভাবিক রাখে। লাল পেয়ারা, লাল আঙ্গুর, তরমুজ, টমেটো, লাল ক্যপসিক্যাম ইত্যাদি খাবার এ ধরণের কাজ সমাধা করে।
হলুদঃ বেশিরভাগ হলুদ শাক সবজি ও ফলমূল ভিটামিন এ’র গুরুত্বপূর্ন উৎস। এসব শাকসব্জি ও ফলমূল চোখের জ্যোতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এ রঙের শ্রেনীতে রয়েছে মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, আম, কলা ইত্যাদি।
সবুজঃ সবুজ শাক সবজির পরিমান খাদ্য তালিকায় সবচেয়ে বেশি চোখে পড়ে যা বিভিন্ন রকম ভিটামিনে ও ফলিক এসিডে ভরপুর। বেশিরভাগ শাক সবজিই এই শ্রেনীতে অবস্থান করে।
কমলাঃ হলুদ ফলমূল ও শাক সবজির মতো এই রঙের ফলমূল ও সবজিও ভিটামিন এ বহন করে সবচেয়ে বেশি। গাজর, কমলা,পাকা আম, মিষ্টি আলু ইত্যাদি এ শ্রেনীর খাদ্য তালিকায় রয়েছে।


