গর্ভাবস্থায় ওষুধ খাওয়া
প্রথমেই মনে রাখতে হবে গর্ভবতী মা যে কোন ওষুধ সেবন বা গ্রহণ করলে গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে তা অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজী বা ইউনানী যাই হোক না কেন। গর্ভের প্রথম ত্রৈমাস বা তিন্মাস যকহ্ন শিশুর দেহের সকল অঙ্গপ্রতঙ্গ তৈরি হয়, সে সময়টায় ওষুধগুলো মারাত্মক ক্ষতি করতে পারে। ফলে শিশুর বিকলাঙ্গতা সহ নানা ধরনের অসুখ বিসুখ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। তাই গর্ভের প্রথম তিনমাস সব রকম ওষুধ তা ভিটামিন, রক্ত শূন্যতার জন্য আয়রণ বা মাথা ব্যথার প্যরাসিটামল যাই হোক সেসব পরিহার করা উচিৎ। এছাড়া গর্ভের পুরো সময়টাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন প্রকার ওষুধ খাওয়া একদম অনুচিৎ। শুধু ওষুধ নয়, যে কোন পরীক্ষা-নিরীক্ষা চিকিৎসকের পরামর্শ ব্যাতীত করা উচিৎ নয়। গর্ভের প্রথম তিন মাসে তো বটেই, পুরো গর্ভাবস্থায় এক্স-রে পরিহার করা বাঞ্ছনীয়।


