শিশুর বুদ্ধিমত্তা বিকাশে সহজ আটটি কাজ
আপনার ছোট্ট সোনামণির বুদ্ধিমত্তা বিকাশে প্রথম থেকেই আপনি সহজেই রাখতে পারেন বেশ দারুণ কিছু ভূমিকা। প্রতিদিনের সহজ স্বাভাবিক বিভিন্ন কাজ একটু ভালোভাবে লক্ষ্য করে করলেই তার মাধ্যমে শিশুর বিকাশে ভালোভাবে সাহায্য করতে পারবেন। তাই চটপট এমন আটটি সাধারণ কাজের কথা জেনে নিন যার মাধ্যমে শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে পারেঃ
(১) প্রথম ও অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ হলো শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো। মায়ের বুকের দুধের এমন অনেক উপাদান রয়েছে যা শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে।
(২) ছোটবেলা থেকেই শিশুকে পানির স্পর্শ বুঝতে দিন।
(৩) শিশুর নিয়মিত শরীর ম্যাসেজ করুন, তাকে স্পর্শের অনুভূতি বুঝতে দিন।
(৪) শিশুকে নির্দিষ্ট সময়ে পুষ্টিমান সম্পন্ন খাবার খেতে দিন। যাতে সে খাবার থেকে সঠিক পরিমাণে সব ধরণের পুষ্টিমান পেতে পারে।
(৫) শিশুর সাথে নাচ-গান সহ উৎকর্ষ সাধন মূলক সৃজনশীল সব কাজে অংশ নিন। এতে সে আনন্দের সাথে শিখতে পারবে।
(৬) আপনার সন্তানের সাথে সময় সুযোগ পেলেই বেড়িয়ে আসুন সাধারণ পরিবেশের বাইরে থেকে দূরে কোথাও। ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে শিশু তাহলে ভিন্ন ভাবে অনেক কিছু শিখতে পারবে।
(৭) শিশুর সাথে মাঝে মাঝে প্রতীকী সংকেতে কথা বলতে চেষ্টা করুন। দেখুন সে বুঝতে পারে কিনা। এটি তার মস্তিষ্ক উন্নয়নে সাহায্য করবে।
(৮) শিশুর টিভি দেখার ক্ষেত্রে মাঝে মাঝেই টিভি বন্ধ করে তার মনোযোগ পরীক্ষা করতে পারেন।
এই সহজ কিছু কাজ অতি সাধারণ মনে হলেও এসব কাজ আপনার মস্তিষ্কের বিকাশ সাধনে দারুণ ভূমিকা রাখতে পারে।


