নতুন বাবাদের জন্য সাতটি গুরুত্বপূর্ন টিপস্
মায়ের পর সন্তানদের জন্য সবচেয়ে আপন, সবচেয়ে কাছের সম্পর্ক যে ব্যক্তিটির সাথে তিনি হলেন বাবা। সন্তান জন্মের পর মায়ের পাশাপাশি নতুন বাবারাও অনেক চিন্তায়, অনেক মানসিক চাপে সময় কাটান। বুঝতে পারেন না তারা সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে কিংবা মায়ের জন্য কি করতে পারেন। তাই নতুন বাবাদের জন্য আজ রয়েছে সাতটি টিপস্ যা তাঁকে মা ও নবাগত শিশুর ব্যাপারে সচেতন হতে সাহায্য করবে।
১। শিশুদের কোলে নিতে ভয় পাবেন না। কারো সাহায্য নিয়ে শিশুকে কোলে নিন। নিশ্চিতভাবে বলা যেতে পারে, এই কোলে নেওয়া একজন নতুন বাবাকে এক অভূতপূর্ব অনুভূতি দেবে।
২। নতুন মা শারীরিক কারণে এবং মানসিকভাবে বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে পারেন। এতে বাবাদের সহযোগীতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মা কি চাইছে কিংবা মায়ের কি দরকার সেদিকে সম্পূর্ণ নজর রাখুন।
৩। বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে মা’কে যতোটা পারেন সহযোগীতা করুন। তাকে মানসিকভাবে সাহস দিন। বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় মায়ের পাশ থাকুন।
৪। যদি অন্য কোন সন্তান থাকে ওই সন্তানের দেখভালের দায়িত্ব নিন। মা’কে প্রথম সন্তানের দুশ্চিন্তা থেকে মুক্তি দিন এবং দ্বিতীয় সন্তানের দেখভালের দিকে নজর দিতে সহায়তা করুন।
৫। মনে রাখবেন যে, বাবারা হয়তো একটি কাজই করতে পারবেন না আর তা হলো বুকের দুধ খাওয়ানো। এই কাজ ছাড়া ডায়াপার পরিবর্তন, কান্না থামানো, শিশুর সাথে খেলা করা এসব বিষয়ে সাহায্য করুন।
৬। যেকোন প্রয়োজনে সাহায্যের দরকার হলে অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিন।
৭। শিশুর জন্য মা, বাবা এবং পুরো পরিবারেরই অনেক কিছুতেই পরিবর্তন আসতে পারে। পরিবর্তনটি মেনে নিয়ে সবকিছু মানিয়ে নিতে মানসিকভাবে আগে থেকেই প্রস্তুত থাকুন।


