শিশুর নিরাপত্তায় আপনার করণীয়
শিশুর নিরাপত্তা দেওয়া প্রতিটি বাবা-মা’র গুরুত্বপূর্ণ দায়িত্ব। সব বাবা-মা এই দায়িত্ব পালন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেন। আপনার শিশুর নিরাপত্তা বিধানের বিভিন্ন দিক নিয়ে জেনে নিন কিছু কথাঃ
গোসলের সময়ঃ
- এক সেকেন্ডের জন্যেও শিশুকে বাথটাবে একলা রেখে কোথাও যাবেন না।
- গোসলের স্থান যথাসম্ভব পিচ্ছিলতা মুক্ত রাখতে চেষ্টা করুন।
- পানির তাপমাত্রা সম্পর্কে নিশ্চিত হোন।
বিছানায়ঃ
- শিশুর বিছানায় যেকোনো উপায়ে কিছুটা লম্বা দেয়াল বা রেলিং তৈরি করতে চেষ্টা করুন।
- দরকারে শিশুর জন্য মেঝেতে বিছানা করতে পারেন।
গরম/অত্যধিক তাপমাত্রা এড়াতেঃ
- খুব গরম খাবার বা পানি শিশুর কাছে নেবেন না।
- শিশুকে রান্নার স্থান বা চুলা থেকে দূরে রাখুন।
- সকল প্রকার দাহ্য পদার্থ শিশুদের কাছ থেকে দূরে রাখুন।
কাপড়-চোপড়ঃ
- শিশুকে অস্বস্তিকর কিংবা খুব গরম বা ঠাণ্ডা অনুভূত হয় এমন পোশাক দেবেন না।
- ঘুমের সময় হালকা-পাতলা জামা পরিয়ে ঘুম পারান যাতে সে অস্বস্তি বোধ না করে।
শিশুর পরে যাওয়াঃ
- কোন উঁচু স্থানে যেমন উঁচু চেয়ার, টেবিল, খাটে শিশুকে একা ছেড়ে দেবেন না।
- সেফটি বেল্ট ব্যবহার করতে পারেন।
ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রঃ
- শিশুর সংস্পর্শে যাতে কোন ধরণের ধারালো ছুরি, চাকু বা অন্যান্য জিনিস না আসে সেদিকে লক্ষ্য রাখুন।
- বিপদজনক জিনিসপত্র মুখবন্ধ কোন বাক্সে রাখার ব্যবস্থা করুন।
- আসবাবপত্র শিশুর অবস্থান থেকে কিছুটা দূরে রাখতে চেষ্টা করুন।
- শিশু হাঁটতে যেয়ে হোঁচট খায়, এজন্য মেঝেতে নরম কার্পেট বা মাদুরের ব্যবস্থা করতে পারেন।
সূর্যঃ
- সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুকে সূর্যের আলো থেকে দূরে রাখুন।
- শিশুকে নিয়ে বাইরে গেলে তাঁর শরীরে যেন রোদ না লাগে সেদিকে খেয়াল রাখুন।


