গর্ভবতী মা এবং টকসিমিয়া
গর্ভবতী মায়েদের মধ্যেযে সব সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় এর মধ্যে অন্যতম হলো এই টকসিমিয়া। যদিও সামান্য পা ফোলা গর্ভাবস্থায় খুব সাধারণ একটি উপসর্গ তবে গর্ভাবস্থার শেষ দিকে অতিরিক্ত পা ফোলা, উচ্চ রক্তচাপ কিংবা প্রস্রাবের সাথে অতিরিক্ত এলবুমিন নির্গত হওয়া এসব লক্ষণ দেখা দিলে এই অবস্থাকেই বলা হয় টকসিমিয়া। টকসিমিয়া দেখা দিলে মা এই সময় আরো বিভিন্ন ধরণের সমস্যায় আক্রান্ত হতে পারে। তাই এই অবস্থার মাঝে যাতে মা’কে না পরতে হয় সেইসব করনীয় বিষয়গুলো জেনে নিন আজঃ
- গর্ভবতী মায়েদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করাতে হবে। এবং রক্তচাপ বাড়তির দিকে দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- প্রস্রাবে এলবুমিনের মাত্রা নিয়মিত ভাবে পরীক্ষা করতে হবে।
- রক্তচাপ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যতটা সম্ভব বিশ্রামে থাকতে হবে।
- কোষ্ঠকাঠিন্য থাকলে তা যথাসম্ভব দূর করতে হবে। কারণ এই কোষ্ঠকাঠিন্য থেকেই টকসিমিয়ার সমস্যার সূচনা হতে পারে।
- খাবারের সঙ্গে আলাদা কাঁচা লবণ খাওয়া অবশ্যই পরিহার করতে হবে।
- ভাজাপোড়া খাবার কিংবা বেশি তেল দেওয়া খাবার পরিহার করতে হবে।
- পা যাতে খুব বেশি ফুলে না যায় সেজন্য প্রতিদিন কিছুক্ষণ হাঁটতে হবে যাতে করে পায়ে পানি না জমে যায়।
মা যাতে সবসময় সুস্থ, সুন্দর থাকে এবং সেই উপায়ে ফুটফুটে এবং সুস্থ শিশুর জন্ম দিতে পারে সেজন্য এসব দিক মেনে চলা এবং খেয়াল রাখা গর্ভবতী মা এবং তাঁর পরিচর্যাকারী দুজনের জন্যই সমান গুরুত্বপূর্ণ।


