ঘরের যেসব জিনিস শিশুর জন্য বিপদজনক
বাবা মা তাঁদের চেষ্টার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে সন্তানের নিরাপত্তা বিধান করতে। কিন্তু মাঝে মাঝে আপনার ঘরের চারপাশে এমন অনেক কিছু থাকতে পারে যা আপনার চোখ এড়িয়ে গেলেও একটুখানি অসাবধানতায় আপনার সন্তানের জন্য ডেকে আনতে পারে মারাত্মক কোন ক্ষতি। কি হতে পারে সেইসব দ্রব্যগুলো? চলুন একটু দেখে নেওয়া যাকঃ
- শিশুর ঘুমের স্থানঃ আপনার মনে হতে পারে এর মধ্যে আবার বিপদের কি আছে? কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের এমনভাবে শোয়ানো হয় যা শিশুর পর্যাপ্ত শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করতে পারে। এ ব্যপারে সচেতন থাকুন। এমনভাবে শিশুকে মুড়িয়ে রাখবেন না যাতে সে নিঃশ্বাস নিতে সমস্যায় পড়তে হয়।
- শিশুর জন্য আরেকটি বিপদজনক জায়গা হলো গোসলের জায়গা বা বাথটাব। শিশুকে গোসল করানোর আগে ভালোভাবে পরীক্ষা করে নিন জায়গাটি। যাতে কোনভাবে পিচ্ছিল না থাকে বা পড়ে যাবার সম্ভাবনা না থাকে।
- শিশুর দোলনা বা অন্যান্য জিনিসপত্র জানালার কাছে বা দেওয়ালের কাছে রাখা বিপদজনক হয়ে উঠতে পারে।
- নরম বা ভঙ্গুর ধরণের জিনিসপত্র ও আসবাবপত্র শিশুর অবস্থান থেকে দূরে রাখুন। কোনভাবে শিশু যদি তা ধরতে চায় কিংবা শিশুর উপর পরে, তবে ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে।
- আরেকটি গুরুত্বপূর্ণ ব্যপার হলো আগুন ও ধোঁয়া। শিশুকে আগুন ও ধোঁয়া যুক্ত জায়গা থেকে দূরে রাখুন। কোনভাবে শিশু যাতে আগুন বা আগুন ধরানোর কোন যন্ত্রপাতি হাতের কাছে না পায়।
এসব ব্যপারে সাবধান থাকার মাধ্যমেই আপনি আপনার সন্তানকে রাখতে পারেন আরও বেশি নিরাপদ আর আরও বেশি ঝুঁকি মুক্ত।


