শিশুর টিভি দেখা নিয়ে কিছু গাইডলাইন
শিশুদের টিভি দেখা নিয়ে আগেও একটি লেখা প্রকাশিত হয়েছে যেখানে গড়পড়তা ক্ষেত্রে কি দেখা উচিৎ, কি দেখা উচিৎ নয় এসব বিষয়ে আলোকপাত করা হয়েছে। আজকের লেখার বিষয় শিশুর টিভি দেখে নিয়ে বাবা-মায়ের ভূমিকা কি হওয়া উচিৎ তা নিয়ে।
অতি স্বাভাবিকভাবে বাবা-মায়ের উপরেই নির্ভর করবে সন্তান কি করবে আর কি করবে না। আপনি ঘরে বসে টিভি সিরিয়াল দেখবেন আর চাইবেন আপনার সন্তান যেনো ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফী দেখে প্রতিদিন নিত্য নতুন জিনিস শিখবে তবে তা নিতান্তই অরণ্যে রোদনের মতো। তাইজেনে নিন সন্তানের টিভি দেখে ও শিক্ষাগ্রহণ নিয়ে বাবা-মায়ের জন্য কিছু দিক নির্দেশনা।
বাবা-মা কিংবা একজন অভিভাবক হিসেবে তিনটি বিষয়ে সন্তানের টিভি দেখার বাপারে আপনি ভূমিকা রাখতে পারেন।
১। শিশু কি দেখছে তা প্রতিনিয়ত মনিটরিং করা,
২। শিশু কি দেখবে তা সম্পর্কে তাকে সাহায্য করা অর্থাৎ সহজ ভাষায় শিশুর জন্য প্রোগ্রাম সিলেকশন করা,
৩। নিজেকে শিশুর জন্য রোল মডেল হিসেবে তৈরি করা।
শিশু কি দেখছে তা প্রতিনিয়ত মনিটরিং করা বাবা-মা হিসেবে আপনার প্রধান একটি দায়িত্ব। শিশুরা জেনে বুঝে কোন খারাপ দিকে ঝুঁকে পরে না। তাই শিশুর জন্য কোন কোন অনুষ্ঠান দেখা শুভ হবে তা বুঝে নিয়ে তার অনুষ্ঠান দেখার ব্যাপারটিকে মনিটরিং এ রাখুন, তবে ব্যাপারটি যেনো আবার একেবারে কঠিন শাসনের মতো না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখুন।
শিশুকে অনুষ্ঠান বাছাই এর ব্যাপারে বন্ধু হয়ে সহযোগীতা করুন। নিজে আগে ধারণা তৈরি করুন কোন কোন অনুষ্ঠান দেখে আপনার সন্তান একই সাথে আনন্দ উপভোগ করতে পারবে এবং কিছু শিখতে পারবে।
সবশেষ কথা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- নিজেকে শিশুর জন্য রোল মডেল হিসেবে তৈরি করুন। কোনভাবেই এমন কিছু করবেন না যা আপনার সন্তানের মনে আপনার জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।


