শিশুকে স্কুলের জন্য তৈরী করা ও সকালের ঘুম নিয়ে কিছু কথা
সময় অনেক দ্রুত পেরিয়ে যায়। আর সময়ের সাথে পাল্লা দিয়ে কখন যে আপনার ছোট্ট সন্তান বড় হয়ে উঠেছে তা খেয়াল করে নিজেই হয়তো অবাক হয়ে যান। আর সেই সন্তানের বড় হবার অন্যতম একটি ধাপ হলো স্কুলে ভর্তি করান। এখনকার সময়ে সাধারনত তিন থেকে সাড়ে তিন বছর বয়সের মধ্যেই শিশুকে স্কুলে ভর্তি করানো হয়। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। বেশিরভাক স্কুল সকালে ক্লাস শুরু করে বলে শিশুকে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় যাতে তারা আগে থেকে অভ্যস্ত নয়। এই নিয়ে যুদ্ধ করতে হয়না এমন বাবা-মায়ের সংখ্যা বেশ নগন্যই বলা চলে। তাই আজ জেনে নিন শিশুকে সকালে ঘুম থেকে উঠে স্কুলে নিয়ে যাবার জন্য কিছু টিপসঃ
১। ঘুমের সময়টিকে শিশুর জন্য নির্দিষ্ট করে রাখুন সবসময়, ঘুমানোর সময়ের আধা ঘন্টা আগে থেকে শিশুকে ঘুমোতে যাবার জন্য তাড়া দিতে থাকুন।
২। স্কুলে যাবার সময়ের আগে থেকেই ঘুমানোর মতো ঘুম থেকে উঠার নির্দিষ্ট সময় বেঁধে দিন।
৩। খাবার সময়, খেলার সময়ের মাঝে নিয়মানুবর্তিতা বজায় রাখুন।
৪। শিশুকে ক্যাফেইনসমৃদ্ধ খাবার দেওয়া থেকে বিরত রাখুন।
৫। শোবার ঘরে শান্ত, আরামদায়ক ও ঘুমানোর উপযোগী পরিবেশ তৈরী করুন।
৬। বিছানা শুধুমাত্র ঘুমানোর জন্যই ব্যবহার করুন, টিভি দেখা বা খেলাধুলার জন্য নয়।
৭। ঘুমানোর সময়ের নির্দিষ্ট সময়ের আগে খাবার ও পানি পান থেকে শিশুকে বিরত রাখুন।
৮। ঘুমানোর সুবিধার্থে শিশুর জন্য হালকা মিউজিকের ব্যবস্থা করুন।
এই কাজগুলোর মাধ্যমে আপনি শিশুকে তাড়াতাড়ি ঘুম পারাতে পারবেন যাতে সে সহজেই সকালে উঠে স্কুলের জন্য তৈরী হতে পারে।


