শিশুর মনযোগ ধরে রাখার ক্ষেত্রে ব্যাপারে ছয় পরামর্শ
সারাদিনই সব কাজই ঠিকমতো করে, কিন্তু পড়তে বসলেই কি যেন হয়! এদিক ওদিক দেখাদেখি, বারবার বাথরুমে যাওয়া- সব মিলিয়ে পড়ার সময়টা পার করতে পারলেই যেন বাঁচে- সন্তানকে নিয়ে এমন অভিযোগ থাকে অনেক মায়েরই। বিশেষ করে স্কুলে ভর্তি করানোর আগের সময়টাতে শিশুরা যেনপড়তেই চায়না। অক্ষর শেখানো, একটু একটু লিখতে শেখানো- এসব কাজে বেশ ঝক্কি পোহাতে হয় বাবা-মা’কে। তাই শিশুদের মনোযোগ ধরে রাখার জন্য আজ হাঁটিহাঁটিপা এর পক্ষ থেকে ছয় পরামর্শঃ
১। শিশুর বিনোদনের ব্যবস্থাগুলো খুব বেশি সহজলভ্য করে ফেলবেন না কোনভাবেই। পড়তে বসানোর সময় সম্ভব হলে আলাদা স্থানে বসুন যেখান থেকে তাঁর খেলনা কিংবা সে যা নিয়ে সময় কাটাতে পছন্দ করে তা দৃষ্টিগোচর না হয়।
২। শিশুরা তাদের প্রথম জীবনে যা শেখে তাই পরবর্তি সময় অভ্যাসে পরিণত হতে পারে। তাই প্রথম দুই বছর পর্যন্ত শিশুদের টিভি দেখার বিষয়টিকে যতটা সম্ভব সীমিত রাখুন। এতে শিশুর বেশি বেশি টিভি দেখার বিষয়টি তৈরি হবেনা এবং মনোযোগও বেশ সুদৃঢ় থাকবে।
৩। খুব বেশি গম্ভীর মুখে না পড়িয়ে হাসিমুখে সন্তানকে পড়তে বসান। সুন্দরভাবে বুঝিয়ে বলুন। পড়ার ফাঁকে ফাঁকে গল্প করুন। এতেকরে সে পড়তে বসার ব্যাপারে বেশ উৎসাহ পাবে।
৪। শিশুকে বলুন যে আর একটুখানি পড়া হলেই সে কিছুটা সময় খেলার সুযোগ পাবে কিংবা তার পছন্দমতো সময় কাটানোর সুযোগ পাবে। এতে সে মনোযোগ দিয়ে নিজের পড়ার কাজটি সমাধা করবে।
৫। শিশুকে নিজের মতো সময় কাটানোর ব্যাপারে বারবার পরার ব্যাপারে তাগাদা না দিয়েখেলার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিন। বারবার শিশুকে বিরক্ত করলে তার কোনকিছুতেই ঠিকভাবে মনোযোগ বসবে না।
৬।সবশেষে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সন্তানের প্রতি আপনার সঠিক মনোভাব আর একটুখানি সহযোগীতা। তাহলে সন্তানের মনোযোগ না থাকার সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করা যায়।


