গর্ভধারণ নিশ্চিত হবার আগে মায়ের করনীয় কিছু কাজ
একজন বিবাহিত নারীর পিরিয়ড মিস হলে এবং কিছু গর্ভকালীন লক্ষণ দেখা দিলে তিনি মা হতে যাচ্ছেন কি না তা পরীক্ষা করাতে হয়। পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত মায়ের মনে এক ধরনের অদ্ভুত উৎকণ্ঠা, আবেগ কাজ করে। কি হতে চলেছে? আসলেই কি আমি মা হতে চলেছি?- এমন নানা ধরণের প্রশ্নের ভিড় মনের মাঝে লেগেই থাকে। তাছাড়া যদি তা হয় প্রথমবারের মতো গর্ভধারন তবে তো কথাই নেই। এই সময় কি করতে পারেন তা নিয়েই আজকের কিছু টিপস।
১। কোন কিছুকেই অতিরিক্ত বিশ্লেষণ করা কিংবা অতিরঞ্জিত করা ঠিক নয়। এতে করে মনের চাপ সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। তাই এই সময় সবচেয়ে বড় কাজ হলো নিজের মানসিক চাপ সামাল দেওয়া এবং এটি নিয়ে খুব বেশি না ভাবা।
২। সবাইকে এ বিষয়ে জানান দেওয়া কোনভাবেই উচিৎ নয়। কারন নিশ্চিত না হওয়া পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। এছাড়া ইন্টারনেটে এ বিষয়ে বেশ কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। সেগুলো পড়ে নিজেকে তৈরি রাখতে পারেন।
৩। নিজের শরীরের দিকে নজর দিন। গর্ভকালীন সময়ের প্রথম দিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ঝুকিপূর্ণ। তাই নিজের দিকে সর্বোচ্চ খেয়া রাখতে চেষ্টা করুন।
৪। নিজেকে কর্মমুখর রাখতে চেষ্টা করুন। দুশ্চিন্তা দূরে সরিয়ে রেখে নিজেকে বিভিন্ন সৃজনশীল ও বিনোদনমূলক কাজ করার দিকে নজর দিন।
এভাবে নিজেকে গর্ভকালীন সময়ের জন্য প্রস্তুত করতে চেষ্টা করুন এবং ভালো থাকুন।


