শিশুর জন্ম ও মা-বাবার ঘুম নিয়ে জটিলতা
শিশুর জন্মের পর মা বাবার ঘুমের সময় নিয়ে সমস্যা হয় না এমন পরিবারের সংখ্যা খুঁজতে চাইলে সংখ্যার কোঠাটা হয়তো শূন্যই থাকবে। শিশুর ঘুমের সময়ের সাথে বাবা-মায়ের সময় মিলবে না কোনভাবেই। তার ওপর ছোট্ট শিশুদের খাবার দাবার খাওয়ানোরও একটি ব্যাপার থাকে যা মায়ের কিংবা বাবার সাধারণ ঘুমের সময়ের বিঘ্ন ঘটে। কি করতে পারেন এ অবস্থায়? কিছুটা সমাধানের পথ কি হতে পারে চলুন জেনে নেইঃ
- শিশুকে রাতে বারবার উঠে খাবার খাওয়ানোর প্রয়োজন পড়ে। এ সময় কি করা যেতে পারে? এখনকার সময়ে মায়ের দুধ আগে থেকে পাম্প করে রাখলে তা যে কেউ উঠে বোতলে করে খাইয়ে দিতে পারে আপনার সন্তানকে। পরিবারের সদস্যদের মাঝে কাজটি ভাগ করে নিতে পারেন।
- শিশুর সাথে আপনাকেও অনেক সময় রাতজাগা পাখি হয়ে যেতে হতে পারে। তাই আপনি রাত জাগার ট্রেনিং নিয়ে নিতে পারেন। আর এই রাত জাগাতে আপনাকে সাহায্য করবে পি-নাট বাটার, দুধ, দই ইত্যাদি খাবার।
- পরিবারের সকল সদস্যদের মাঝে শিশুর রাতের বেলার যত্ন নেওয়ার কাজটি ভাগ করে দেন তবে কারো উপর কিংবা মায়ের উপর খুব বেশি চাপ পড়বে না। এক রাত আপনি আর আরেক রাত আপনার স্বামী এভাবে পালা করে রাত জাগার রুটিন করে নিতে পারেন।
- শিশুর ঘুমের সময়ের মতো আপনিও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবার অভ্যাস করতে পারেন। তবে শিশুর সাথে উঠে কাজ করতে খুব একটা সমস্যা বোধ করবেন না।
এভাবে আপনি নিজের শরীরের যত্নের পাশাপাশি শিশুর ঘুমের সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন।


