নতুন বাবা-মায়ের কাছে সন্তানের চমক
একটি সন্তান বাবা-মা তথা একটি পুরো পরিবারকে বদলে দিতে পারে চোখের নিমিষে। পরিবারের বিভিন্ন সদস্যদের মাঝে এমন কিছু সম্পর্ক সে তৈরী করে যার অনুভূতি অভূতপুর্ব। একটি সন্তান আপনার চোখে মুহূর্তেই হাসি বা কান্না এনে দিতে পারে, আপনাকে ভুলিয়ে দিতে পারে জগতের বাকি সব কাজ। সন্তান বড় হয়ার সাথে সাথে একটি পরিবার নানারকম অভিজ্ঞতার সাথে পরিচিত হতে থাকে। চলুন চমকপ্রদ হওয়া যাক এমন কিছু অভিজ্ঞতার সাথে যা আপনার সন্তান আপনাকে দিতে পারে।
(১) সঙ্গীর সাথে দায়িত্বশীল সম্পর্কঃ মা-বাবা হয়ার সাথে সাথে সন্তানের জীবন নিয়ে ভাবনা, তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু হয়। আর নিজেদের মাঝে বোঝপড়ার মাত্রাটাও একটু বেশি হয়।
(২) সময় কোথায় বয়ে যায়ঃ সন্তানের জন্মের পর তার সাথে সারাদিনের অনেকটা সময় কেটে যায়। সন্তানের সাথে ব্যস্ততায় আপনি বুঝতেই পারবেন না আপনার দিন কিভাবে শেষ হয়ে গেল।
(৩) প্রাধান্য পরিবর্তনঃ সময়ের সাথে সবকিছুরই প্রাধান্য পরিবর্তন হয়। আর সন্তান জন্মের পর আপনার পুরোটা প্রাধান্য স্বাভাবিকভাবেই পাবে আপনার সন্তান।
(৪) মানসিক শক্তিঃ একটি সন্তান আপনার জীবনের পুরোভাগ পরিবর্তন করে দিতে পারে। সন্তানের স্বার্থে আপনি স্বাভাবিকভাবে হয়ে উঠবেন আগের চেয়ে মানসিকভাবে দৃঢ়।
(৫) ভালবাসা, মায়া মমতাঃ আপনার সন্তান আপনার চারপাশকে নিয়ে আরো বেশি সুন্দর করে ভাবতে শেখাবে। মায়া মমতা শেখাতে সন্তান আপনার জীবনে রাখতে পারে অবিস্মরণীয় ভূমিকা। এভাবেই একটি সন্তান আপনার জীবনকে করে তুলতে পারে অভূতপূর্ব সুন্দর আর আপনার আনন্দকে করে তুলতে পারে অতুলনীয়।


