শিশুর আঙ্গুল চোষা
ফিংগার সাকিং বা আঙ্গুল চোষা হচ্ছে এক ধরনের বদভ্যাস, যেটা ২-৩ বছরের বাচ্চাদের বেশি দেখা যায়। এটাতে সে আরামবোধ করে। সঠিক সময়ে এ সমস্যার প্রতিকার না করা গেলে বড় হয়েও এ অভ্যাস থেকে যায়।
কি কারনে হয়ঃ
প্রথমত এটা এক ধরনের বদভ্যাস।
কোনো কারন ছাড়াই বাচ্চা প্রথমে আঙ্গুল চুষতে শুরু করে। পরে এটা করতে ভাল লাগে সেজন্যই করতে থাকে।
কি কি সমস্যা হতে পারেঃ
(১) উপরের পাটির দাঁত উঁচু হয়ে যেতে পারে।
(২) নিচের পাটির সামনের দাঁত ভিতরের দিকে হেলে পড়তে পারে।
(৩) উপরের চোয়াল সরু হয়ে যেতে পারে।
(৪) কথা বলতে অসুবিধা হতে পারে।
চিকিৎসাঃ
বাচ্চাকে নিজে নিজেই এই বদভ্যাস ত্যাগ করানোর চেষ্টা করতে হবে। যে আঙ্গুল সে চোষে সে আঙ্গুলে কোনো আবরণ (টেপ জাতীয়) অথবা তেতো দ্রব্য লাগিয়ে দিতে হবে যাতে সে চুষে আরামবোধ না করতে পারে।


