গর্ভাবস্থায় টিকা
গর্ভাবস্থায় কেবলমাত্র একটি টিকাই মা নিতে মারেন, তা হলো টি টি (টিটিনাস টক্সয়েড)। যদি পূর্বে টিটির ৫ টি ডোজ নেয়া না থাকে তবে গর্ভের ৫ম ও ৬ষ্ঠ মাসে টিটির দুইটি টিকা নিতে হয়। আর যদি পূর্বে দুই ডোজ টিকা নেয়া থাকে তাহলে প্রতি গর্ভাবস্থায় মাত্র একটি বুষ্টার ডোজ নিতে হবে। মাকে দেয়া এই টিকা মা ও বাচ্চা উভয়েরি ধনুষ্টংকার রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে। প্রসবকালে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিচ্ছন্নতায় অসতর্কতা এবং অপরিষ্কার ছুরি, ব্লেড বা কাঁচি ব্যবহার করলে (বাচ্চার নাভী কাটার সময়) অথবা নাভীর গোড়ায় নোংরা কিছু লাগিয়ে দিলে নবজাতকের ধনুষ্টংকার রোগ হয়।


