Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Feb 14, 2014 in গর্ভবতী মা, জেনে রাখা ভাল |

এপিডিউরাল কি?

এপিডিউরাল কি?

দুই-তৃতীয়াংশ গর্ভবতী মহিলা প্রসব বেদনা উপশম করবার জন্য এপিডিউরাল প্রক্রিয়াটি ব্যবহার করিয়ে থাকেন। এপিডিউরাল হলো এমন একটি প্রক্রিয়া যা প্রসব বেদনা মস্তিষ্কে বহনকারী শিরাগুলোকে কিছু সময়ের জন্য অনুভূতিহীন করে দেয়। এপিডিউরালের জনপ্রিয়তার আরেকটি কারন হলো এটি খুব বেশি মাত্রায় ব্যবহারের প্রয়োজন হয় না। এই ব্যবস্থায় প্রসবকালীন সময়ে মা পুরোপুরি জেগে থাকেন আর তাই শিশুর জন্মের পর তাকে পৃথিবীতে স্বাগত জানাতেও পারেন। এপিডিউরালকে অন্য ঔষধের তুলনায় নিরাপদ মনে করা হয়ে থাকে। কারন এ ব্যবস্থায় ইঞ্জেকশন মেরুদন্ডের হাড়ে দেওয়া হয়ে থাকে। আর তাই তা অন্য ঔষধের মত রক্ত প্রবাহে মিশে যায় না।