Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jun 4, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল, স্কুলের পথে, হাটি হাটি পা |

শিশুর মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ সাত খাবার

শিশুর মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ সাত খাবার

শিশুর মস্তিষ্ক বিকাশ ঠিকমত হচ্ছে কিনা, কিংবা কি খেলে ঠিকমত শিশুর মস্তিষ্ক ও বুদ্ধি বিকাশ ঘটবে তা নিয়ে মা বাবার দুশ্চিন্তার শেষ নেই। কিছু খাবার আছে যা আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এসব খাবারই শিশুর বুদ্ধি বিকাশের ক্ষেত্রে হয়ে উঠতে পারে অনন্য সাধারণ। এমন সাতটি খাবারের কথা জেনে নিন যা আপনার শিশুর মেধা ও বুদ্ধি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেঃ

১। বিভিন্ন শস্যদানাঃ  প্রতিদিন সকালের নাস্তায় আপনার সন্তানকে দিন বিভিন্ন রকমের শস্য। কিন্তু এক্ষেত্রে আপনাদের হতে হবে সাবধান। বাজারে আজকাল এমন বিভিন্ন প্যকেটজাত খাবার (যেমন কর্ন ফ্লেক্স) পাওয়া যায় যা শিশুর শরীরের জন্য ভালোর চেয়ে খারাপ দিকটাই বেশি বয়ে আনে। তার চেয়ে ঘরে বানানো বিভিন্ন শস্যের তৈরি খাবার খাওয়ানোই শ্রেয়।

২। ডিমঃ ডিম সাধারণত প্রোটিন, জিঙ্ক, ভিটামিন-এ, ভিটামিন-ডি, ভিটামিন-ই ও ভিটামিন-বি সমৃদ্ধ। ডিমের কুসুমের ‘লেসিথিন’ নামক উপাদান ‘ব্রেইন ফুড’ বলে পরিচিত যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে। এছাড়াও আয়রন সমৃদ্ধ এই ডিমের কুসুম মস্তিষ্কের কার্যকলাপ ঠিকভাবে চালাতে সাহায্য করে।

৩। কিউইঃ কিউই নামক ফলটি প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি খাবারের আয়রন শরীরে কাজে লাগাতে সাহায্য করে। আর ভিটামিন-সি শরীরে জমা থাকে না বলে প্রতিদিনই কিছু না কিছু এমন ফল খাওয়া উচিৎ।

৪। কলাঃ সারা বছর পাওয়া যায় এমন অসাধারণ একটি ফল হলো কলা। নাস্তা হিসেবে প্রতিদিন কলা খাওয়ালে তা শিশুর মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। চিপস, বিস্কিটের বদলে শিশুর টিফিনে রাখুন কলা, যা শিশুর শক্তি বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

৫। শুকনো ফলঃ শিশুর প্রতিদিনের খাবারে শুকনো ফল রাখতে চেষ্টা করুন। এই শুকনো ফলগুলো আয়রনে ভরপুর ও শক্তির অনেক গুরুত্বপূর্ণ উৎস।

৬। তৈলাক্ত মাছঃ  কিছু ফ্যাটি এসিড রয়েছে যা শরীর উৎপন্ন করতে পারে না। এর জন্য কিছু খাবারের প্রয়োজন হয়। মগজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ফ্যাট আর তা তৈরি হয় ফ্যাটি এসিড থেকে আর এটি মস্তিষ্কের কাজ চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফ্যটি এসিডের অনেক গুরুত্বপূর্ণ উৎস হলো মাছ।

৭। পনিরঃ পনির এমন পুষ্টিমান সম্পন্ন একটি খাবার যা প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর। এটি শিশুর দাঁত ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর শিশুর মেধা বিকাশেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।