Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 31, 2014 in ছোট্টমনি, স্কুলের পথে, হাটি হাটি পা |

মুখের হারপিস ঘা

মুখের হারপিস ঘা

সাধারনত ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের মুখের হারপিস ভাইরাস জনিত এই ঘা প্রথমে হালকা জ্বর, অস্বস্তি ও মুখ থেকে লালা পড়া দিয়ে শুরু হয়। তারপর জিহবায়, মুখের ভেতর, তালুতে এবং অনেক ক্ষেত্রে গলার ভেতরেও ছোট ছোট ফুস্কুড়ি বের হয়। অধিকাংশ ফুস্কুড়িতে সাদা আস্তর থাকে। পরে ফুস্কুড়িগুলো বসে গিয়ে ঘা হয়ে যায়। এ অবস্থায় খাবার খাওয়া, এমনকি পানি খেতেও অত্যন্ত ব্যথা অনুভব হয়। মুখ থেকে দুর্গন্ধ বের হয় এবং গলার লিম্ফ বা লসিকা গ্রন্থিগুলোও অনেক সময় ফুলে যায় এবং টিপলে ব্যথা করে।

 

চিকিৎসাঃ

জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল খেতে দিতে হবে। বারে বারে শিশুকে কুসুম গরম পানি দিয়ে কুলি করাতে হবে। এসাইক্লোভির ট্যাবলেট (প্রতি ট্যাবলেট ২০০ এবং ৪০০ মিঃ গ্রাঃ) এই রোগের ঔষধ এবং অসুখের প্রাথমিক অবস্থায় খেতে দিলে বেশি কার্যকরী হয়। তবে ঔষধ খাওয়ানোর পূর্বে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে।