গর্ভবতীর ভ্রমণ প্রসঙ্গ
গর্ভবতী হবার পর প্রথম তিন মাস সময়ে ঝুঁকিপূর্ণ পথযাত্রায় গর্ভপাত ঘটার সমূহ সম্ভাবনা থাকে। আর তাই এ সময়ে ভ্রমণের ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিৎ। বেশিরভাগ বিমান পরিবহন সংস্থার বত্রিশ সপ্তাহের অধিক সময়ের গর্ভবতীদের ভ্রমণের ব্যাপারে আপত্তি থাকে। আটাশ সপ্তাহের অধিক সময়ে গর্ভবতীদের উড়োজাহাজে ভ্রমণের ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকের ‘ভ্রমণের উপযোগী’ হিসাবে ফিটনেস সার্টিফিকেট দেখাতে হয় বিমান পরিবহন সংস্থাকে। দীর্ঘ ক্লান্তিকর, ঝুঁকিপূর্ণ ভ্রমণ যতটা সম্ভব পরিহার করা উচিৎ গর্ভবতী অবস্থায়।


