গর্ভাবস্থায় কিছু সাধারন মানসিক সমস্যা
নারীর মা হওয়ার ইচ্ছা সার্বজনীন। এই ইচ্ছা থাকা সত্ত্বেও গর্ভাবস্থায় মহিলারা নানারকম মানসিক সমস্যায় ভোগেন যা প্রতিরোধ করা খুবই সহজ। যেমনঃ
(১) সন্তান জন্মের পর স্বামীর কাছে আকর্ষণ অনেক কমে যাবে।
(২) শিশুকে স্তন্যদানের কারনে স্তনের সৌন্দর্য্যহানি হবে এই আশংকা।
(৩) প্রসবকালীন কষ্টের ভয়।
(৪) প্রসবকালীন মৃত্যুর ভয়।
(৫) পুত্র না হয়ে কন্যা হলে পরিবারের লোকজনের সমালোচনার ভয়।
(৬) চাকুরিরতা মহিলাদের সন্তানের জন্মের পর চাকুরির অনিশ্চয়তা।
(৭) অবাঞ্ছিত ও স্বল্প ব্যবধানে সন্তান সম্ভাবনার দুঃশ্চিন্তা।
(৮) অল্প বয়সে সন্তান সম্ভবা হলে মা হওয়ার মানসিক প্রস্তুতি না থাকার ফলে নানা উদ্বেগ ও ভয়।
(৯) বেশি বয়সে সন্তান ধারনের লজ্জা ও ভয়।
(১০) গর্ভাবস্থায় নানা হরমোনের প্রভাবে মানসিক অবসাদ।


